সুকুমার সরকার, ঢাকা: ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ির GI তকমা প্রাপ্তির দাবি জানিয়েছে ভারত (India)। আর তা নিয়েই ভারতের উপর ক্ষুব্ধ বাংলাদেশ। তাদের দাবি, ভারত নয়, টাঙ্গাইল শাড়ির দাবিদার বাংলাদেশ (Bangladesh)। যার জেরে ভারতের এই দাবির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন হল সেখানে। টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই মানববন্ধন হয়।

কর্মসূচি শেষে সেখানকার সদস্যরা বলেন, ”টাঙ্গাইলের (Tangail) শাড়ি আমাদের অহংকার। এই শাড়ির স্বীকৃতি ভারত কখনওই পেতে পারে না। ভারতের এই দাবি অযৌক্তিক। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। টাঙ্গাইলের শাড়ির বিশেষত্ব মানেই টাঙ্গাইলে তৈরি। টাঙ্গাইল শাড়ির জিআই পাওয়ার দাবিদার বাংলাদেশ। আমরা বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুতই টাঙ্গাইলের শাড়িকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার।”
[আরও পড়ুন: নোটের ফাঁকে ঠাসা সাদা কাগজ! ভাগলপুরী কেপমারদের ফাঁদে মোটা টাকা খোয়ালেন ব্যক্তি]
টাঙ্গাইল শাড়ির মালিক সমিতির সভাপতি রঘুনাথ বসাক বলেন, ”ভারতের এই দাবি আমরা কখনও মানব না। সরকারকে বলব যে কোনও মূল্যে নিজেদের নামে টাঙ্গাইলের শাড়ির জিআই করতে। অন্যথায় টাঙ্গাইলের শাড়ি ব্যবসায়ীরা কঠোর আন্দোলনে যাবে।” টাঙ্গাইলের জেলাশাসক কায়ছারুল ইসলাম জানান, ”আমাদের এখানে তৈরি শাড়ির ব্র্যান্ডিং করা হয়েছে ২০১৭ সালে। এটি টাঙ্গাইলের ঐতিহ্য। গত মঙ্গলবার কার্যালয়ে এই তাঁত শাড়ি জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সভা হয়। টাঙ্গাইল শাড়ি জিআই করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।” এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন শিশুদের জন্য ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ, সমাজকর্মী নাদিউর রহমান আকাশ, আহসান খান আকাশ, মির্জা রিয়ানরা।
[আরও পড়ুন: কলেজ পড়ুয়া প্রেমিকার সঙ্গে পালিয়েও রক্ষা নেই, উদ্ধার পুরুলিয়ার মাধ্যমিক পরীক্ষার্থী]
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?