Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Bangladesh

ইউনুসের পাশে দাঁড়িয়ে শাহবুদ্দিনকে আক্রমণ! জামাতের শফিকুরের মন্তব্যে স্পষ্ট আঁতাঁত

২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের রাষ্ট্রপতি হন শাহবুদ্দিন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৭:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৭:২৯

options
link
ইউনুসের পাশে দাঁড়িয়ে শাহবুদ্দিনকে আক্রমণ! জামাতের শফিকুরের মন্তব্যে স্পষ্ট আঁতাঁত zoom
শফিকুরের তোপ দাগার ঘটনায় জামাত-ইউনুস আঁতাঁত দেখছে ওয়াকিবহাল মহল।

বাংলাদেশের (Bangladesh) প্রেসিডেন্ট মহম্মদ শাহবুদ্দিনকে আক্রমণ করলেন বাংলাদেশের বিরোধী দলনেতা শফিকুর রহমান। কয়েকদিন আগেই শাহবুদ্দিন দাবি করেন, মহম্মদ ইউনুসের সমস্ত কর্মকাণ্ড বেআইনি ছিল। এরপরই জামাত নেতা শফিকুরের তোপ দাগার ঘটনায় জামাত-ইউনুস আঁতাঁত দেখছে ওয়াকিবহাল মহল।

ফেসবুকে শফিকুর রহমান লিখেছেন, ‘২০২৪ সালের ৫ই আগস্ট বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। পদচ্যুত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন তা তিনি তাঁর বর্তমান বক্তব্যে স্বীকার করেননি। আর এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেননি। কোটি-কোটি মানুষ যা শুনল এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?’ এমন আচরণ সমর্থনযোগ্য নয় বলে তাঁর ক্ষোভ, ‘জাতি অবুঝ নয়।’

Advertisement

কী বলেছিলেন শাহবুদ্দিন? সম্প্রতি বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ”ইউনুস সরকার আমাকে অপসারণের জন্য বিভিন্ন রকম চেষ্টা করেছিলেন। আমার দু’টি বিদেশ সফর বাতিল করে দিয়েছিলেন। শুধু তা-ই নয়, নির্বাচনের কয়েকদিন আগে তিনি আমেরিকার সঙ্গে যে শুল্কচুক্তি করেছিলেন, সেটির বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছিল।” ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই জ্বলছিল বাংলাদেশ। সেই সময়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন বাংলাদেশের প্রেসিডেন্ট। বলেন, “২০২৪ সালের ২২ অস্টোবর একদল দুষ্কৃতী বঙ্গভবন ঘেরাও করেছিল। তাদের দাবি ছিল, প্রেসিডেন্ট পদ থেকে আমাকে সরাতে হবে। ওই রাতে দুষ্কৃতীদের আচরণে আমি কেঁপে উঠেছিলাম।”

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের রাষ্ট্রপতি হন শাহবুদ্দিন। তিনি হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ সরকারের নিযুক্ত সদস্য হওয়ার কারণেই জামাত তাঁকে বারবারই আক্রমণ করেছে। বিশেষ করে হাসিনার পতনের পর তাঁর অপসারণের দাবিতে বিক্ষোভ শুরু হয়। যদিও তিনি রাষ্ট্রপতি পদে বহালই ছিলেন। এবার বাংলাদেশে নতুন সরকার আসতেই তাঁর বিস্ফোরক মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এমতাবস্থায় শফিকুরের মন্তব্য ঘিরে সেই বিতর্ক নতুন মাত্রা পেল। সেই সঙ্গেই তা যেন স্পষ্ট করে দিল ইউনুস ও জামাতের সম্পর্কের দিকটিও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.