Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Bangladesh Election

ভোটের আগের দিনই ৭৪ লাখ টাকা-সহ আটক জামাত নেতা! ধরা পড়তেই অসুস্থ বিমানবন্দরে

বাংলাদেশে নির্বাচনের এক দিন আগেই ৫০ লাখ টাকা-সহ আটক হলেন এক জামাত নেতা। ধৃতের নাম বেলাল উদ্দিন। বিমানবন্দরে টাকা-সহ ধরার পড়ার পরেই নিরাপত্তারক্ষীদের লাগাতার প্রশ্নের মুখে অসুস্থ হয়ে পড়েন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:২৪

options
link
ভোটের আগের দিনই ৭৪ লাখ টাকা-সহ আটক জামাত নেতা! ধরা পড়তেই অসুস্থ বিমানবন্দরে zoom
বেলাল উদ্দিন।

বাংলাদেশে নির্বাচনের এক দিন আগেই ৭৪ লাখ টাকা-সহ আটক হলেন এক জামাত নেতা। ধৃতের নাম বেলাল উদ্দিন। বিমানবন্দরে টাকা-সহ ধরার পড়ার পরেই নিরাপত্তারক্ষীদের লাগাতার প্রশ্নের মুখে অসুস্থ হয়ে পড়েন তিনি। এর পরেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

বেলাল জামাতের ঠাকুরগাঁও ইউনিটের প্রধান। বুধবার সকালে তিনি ঢাকা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। প্রথমে তাঁকে ঢাকা বিমানবন্দরে আটক করা হয়। তাঁর ব্যাগে তল্লাশি চালিয়ে দেখা যায়, ৭৪ লাখ টাকা রয়েছে। সেখানে তাঁকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয়। পরে যদিও তাঁকে বিমানে ওঠার অনুমতি দেয় প্রশাসন। এর পর বেলালকে আবার আটকানো হয় সৈয়দ বিমানবন্দরে।

Advertisement

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে, সৈয়দ বিমানবন্দরে বেলালকে নানা প্রশ্ন করে নিরাপত্তারক্ষীরা। জামাত নেতা জানান, তিনি ঠাকুরগাঁও সদরের হাজিপাড়ার বাসিন্দা। তিনি পেশায় শিক্ষক। কিন্তু তাঁর ব্যাগে ৭৪ লাখ টাকা কোথা থেকে এল? কী উদ্দেশ্যে ওই টাকা তিনি ঢাকা থেকে সৈয়দপুরে যাচ্ছিলেন? এই সব প্রশ্নের জবাব বেলাল জানান, ওই টাকা ব্যবসার কাজের জন্য। তারপরেও তাঁকে নানা প্রশ্ন করা হয়। সেই সময়েই অসুস্থ হয়ে পড়েন জামাত নেতা।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। টাকার উৎস কী, কোন উদ্দেশ্যে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল— তা জানার চেষ্টা চলছে। নির্বাচনের আগে এত টাকা এ ভাবে নিয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। অভিযোগ, ওই টাকা ভোটের আগে বিলি করা হচ্ছে জামাতের তরফে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে দল। তাদের দাবি, মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.