সুকুমার সরকার, ঢাকা: সন্ত্রাস দমনে বড় সাফল্য বাংলাদেশের। নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার ৩ জেএমবি সদস্য। জেএমবির মহিলা শাখার সমন্বয়ক-সহ তিন জেএমবি সদস্যকে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স র্যাব।
[ভারতে কোনও অবৈধ বাংলাদেশি নেই, দাবি হাসিনার]
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এবং ঢাকার ডেমরার পশ্চিম হাজিনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পিস্তল, ছোরা, উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার হয়েছে। গ্রেপ্তার হওয়া তিন জেএমবি সদস্য হল, রেজাউল করিম, জহিরুল ইসলাম পলাশ এবং শাহনাজ আক্তার সাদিকা ওরফে শাহান। এদের মধ্যে রেজাউল ও জহিরুল জেএমবির দাওয়াতি ও সামরিক শাখায় দায়িত্বপ্রাপ্ত। শাহনাজ জেএমবির মহিলা শাখার ঢাকা দক্ষিণের সমন্বয়কারী হিসেবে কাজ করতো। শাহনাজ জানিয়েছে, ২০০৯ সালে ঢাকার দক্ষিণখানের একটি মাদ্রাসা থেকে সে দাখিল এবং ২০১০ সালে টঙ্গির একটি মাদ্রাসা থেকে আলিম পাস করে। ২০১৩ সালে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগে দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়াশোনা করে।
[মায়ানমারের বিচার করার অধিকার কারও নেই, হুঁশিয়ারি সেনাপ্রধানের]
২০১৫ সালে আননিসা কালেকশন নামে অনলাইন ভিত্তিক একটি বোরখার ব্যবসার সঙ্গে জড়িত হয় সে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় গ্রেপ্তার আকলিমা আক্তারের মাধ্যমে সে জেএমবির মহিলা শাখায় যোগ দেয়। সর্বশেষ সে জেএমবির মহিলা শাখার ঢাকা দক্ষিণের সমম্বয়কারীর দায়িত্ব পালন করছিল। শাহানার গ্রেপ্তারিকে বড়সড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। কারণ, আক্তারের অনুপস্থিতিতে ঢাকা শহরে জেএমবির সংগঠন অনেকটাই ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
মা হচ্ছেন সোহিনী, শোভনের সঙ্গে দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই সুখবর
-
প্রথম ভারতীয় হিসাবে নরওয়ে দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ, সত্যি হল মায়ের ভবিষ্যদ্বাণী
-
বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টি, তীব্র গরম থেকে মিলবে রেহাই?
-
ট্রাম্প-খামেনেই সাক্ষাতের কোনও সম্ভাবনাই নেই! সাফ জানাল ইরান
-
মেট্রোপথে জুড়তে পারে কলকাতা স্টেশন, কবে মিলবে পরিষেবা?