সুকুমার সরকার, ঢাকা: হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের রাশ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হাতে। স্থায়ী সরকার পেতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা ওপার বাংলায়। সেই নির্বাচন ‘মহোৎসবের নির্বাচন’ হবে বলেই এদিন বার্তা দিলেন মহম্মদ ইউনুস।
রবিবার বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশন-এর বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। বৈঠকে তিনিই সভাপতিত্ব করেন। জুলাই সনদের আইনি বিষয় ও বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়। সেখানেই তিনি বলেন, “এই নির্বাচন হবে ‘মহোৎসবের নির্বাচন’। এর মধ্যেদিয়েই জাতির সত্যিকারের নবজন্ম হবে। এতো ত্যাগ তখনই সার্থক হবে, যদি আমরা সেই নবজন্ম অর্জন করতে পারি।’
প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত বৈঠকেও জুলাই সনদ নিয়ে আলোচনা হয়। তবে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে সেদিন উপনীত হওয়া সম্ভব হয়নি। কমিশনের মতে, জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক সংস্কারের রূপরেখা নয়, বরং তা গণতন্ত্র ও সুশাসনের দীর্ঘমেয়াদি রোডম্যাপ। তবে এর সফল বাস্তবায়নে প্রয়োজন সর্বস্তরের রাজনৈতিক ঐকমত্য। আর এই জুলাই সনদ নিয়েই রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য লেগেই রয়েছে।
সর্বশেষ খবর
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের