সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘চলতি বছরই শুরু হবে পাতালরেল প্রকল্পের কাজ৷’’, মঙ্গলবার এমনই জানালেন বাংলাদেশের সড়ক-পরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, ‘‘পাঁচটি ধাপে দেশে পাতালরেল প্রকল্পের কাজ হবে। এমআরটি লাইন ১, এমআরটি লাইন ২, এমআরটি লাইন ৩, এমআরটি লাইন ৪ ও এমআরটি লাইন ৫। ২০৩০-এর মধ্যে সবকটি লাইনের কাজ শেষ হবে।’’ এদিন ঢাকার কাওলায় ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের’ কাজের অগ্রগতি পরিদর্শনে যান ওবায়দুল কাদের৷ সেখানেই একথা জানান তিনি৷
[ আরও পড়ুন: রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চেয়ে মায়ানমারকে চূড়ান্ত হুঁশিয়ারি রাষ্ট্রসংঘের]
তিনি আরও বলেন, ‘‘এমআরটি লাইন ১ ও ৫–এর কাজ আগে হবে। এমআরটি লাইন ১–এ আছে সাড়ে ১৬ কিলোমিটার, আর ৫–এ আছে সাড়ে ১৩ কিলোমিটার পথ। তারপর অবে অন্যান্য লাইনের কাজ৷’’ এমনকী তিনি জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস প্রকল্পের কাজটি পিপিপি মডেলে চলছে। চিনের এক্সিম ব্যাংক এই প্রজেক্টে বিনিয়োগ করছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী, ঢাকা-চট্টগ্রাম সংযোগ হাইওয়ের দৈর্ঘ্য হচ্ছে প্রায় ২০ কিলোমিটার৷ তিনি জানান, প্রকল্পটি তিনটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে এয়ারপোর্ট থেকে বনানী, দ্বিতীয় ধাপে বনানী থেকে মগবাজার ও শেষ ধাপে মগবাজার থেকে কুতুবখালী পর্যন্ত হবে রাস্তাটি।
[ আরও পড়ুন: মাদক কারবারে রাজি না হওয়ার জের, কিশোরীবধূকে পুড়িয়ে খুন বাংলাদেশে ]
সম্প্রতি হাসিনা সরকারের বিরুদ্ধে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে৷ এদিন এই অভিযোগের বিষয়েও মুখ খোলেন ওবায়দুল কাদের৷ বলেন, ‘‘আমরা সব সময়ই বলে আসছি আদালত স্বাধীনভাবে বিচার করছে। শেখ হাসিনার সরকার এখনও পর্যন্ত আদালতের কার্যক্রমে কোনও প্রকার হস্তক্ষেপ করেনি। খালেদা জিয়ার মামলাতেও সরকার হস্তক্ষেপ করেনি।’’
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের