সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে ঋণদান প্রতিষ্ঠান ‘গ্রামীণ ব্যাংক’ খুলে নোবেলজয়ী ডঃ অধ্যাপক মহম্মদ ইউনুস সফল হলেও তিনি ব্রিটেনে ব্যর্থ হলেন। ঋণ আদায় করতে না পেরে দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গিয়েছে ব্রিটেনের গ্রামীণ স্কটল্যান্ড ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির পরিচালকদের একজন ছিলেন বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মহম্মদ ইউনুস। স্কটল্যান্ডের ওই প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া ব্যক্তিদের অনেকে ঋণ পরিশোধ না করায় চরম আর্থিক সংকটে পড়ে প্রতিষ্ঠানটি। শেষে দেউলিয়া হয়ে বন্ধ হয়ে যায়।
বাংলাদেশের নোবেল বিজয়ী অধ্যাপক মহম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের পদ্ধতি অনুসরণ করে ২০১২ সালে স্কটল্যান্ডে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছিল। প্রতিষ্ঠানটির ছয়জন পরিচালকের একজন ছিলেন অধ্যাপক ইউনুস। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ছিল, সেখানকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া লোকদের আর্থিক অবস্থার উন্নতি করা। কিন্তু ৪ বছর পর প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গিয়েছে। ২০১২ সালের শুরুতে প্রতিষ্ঠানটি এক হাজার মানুষের মধ্যে ঋণ বিতরণ করে। তাদের অনেকে ঋণ নিয়ে আর শোধ করেননি বলে খবর। ডানকান এলএলপির কর্মকর্তা, ব্রায়ান মিলনে বলেছেন, প্রতিষ্ঠানের সব কাজকর্ম এখন বন্ধ হয়ে গেছে। ঋণ গ্রহীতাদের কাছে প্রতিষ্ঠানটির প্রায় তিন লক্ষ পাউন্ডের (বাংলাদেশি টাকায় প্রায় সোয়া তিন কোটি টাকা) ঋণ রয়েছে। প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে পড়ায় ব্যবসা গুটিয়ে ফেলার আবেদন করেছেন পরিচালকরা।
[হাসিনাকে উৎখাত করার ছক আইএসআইয়ের, ফাঁস গোপন ফোনালাপ]
সর্বশেষ খবর
-
রাস্তার মাঝে মারাত্মক কাণ্ড! প্রতারকের খপ্পরে স্ট্যান্ড আপ কমেডিয়ান অভিজিৎ, ভাইরাল ভিডিও
-
‘ওকে পথ থেকে সরাও’, প্রেমিকের সঙ্গে স্ত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ে থ স্বামী! স্ক্রিনশট নিয়ে দ্বারস্থ পুলিশের
-
আইএসএল থেকে নাম তোলায় অথৈ জলে জামশেদপুর ফুটবলাররা, কী বলছেন টাটা অ্যাকাডেমির ৩ প্রাক্তনী?
-
প্রেমিকার হাত ধরেও বিকিনি পরা লাস্যময়ীর দিকে নজর! ভাইরাল মিম মনে করালেন বিশ্বকাপ সেরা রড্রি!
-
পাহাড় ভেঙে বিচ্ছিন্ন হতে পারে উত্তরবঙ্গ! উত্তরের ‘লাইফ লাইন’ ২০ মাইল নিয়ে উদ্বিগ্ন ভূতত্ত্ববিদরা