Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬

বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা ৮ লক্ষ ছাড়াল

গত সপ্তাহে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলিতে অন্তত ২০ হাজার রোহিঙ্গা এসেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৮, ১৫:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৮, ১৫:১৬

options
link
বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা ৮ লক্ষ ছাড়াল zoom
Advertisement

সুকুমার সরকার, ঢাকা: মায়ানমার সেনাবাহিনীর বর্বরতার হাত থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা আট লক্ষ ছাড়িয়ে গিয়েছে। রবিবার পর্যন্ত ৮ লক্ষ ৪৭১ জন রোহিঙ্গা নাগরিকের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন সম্পন্ন হয়েছে। বাংলাদেশ পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের উপপরিচালক আবু নোমান মহাম্মদ জাকের হোসেন সংবাদমাধ্যমকে জানান, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে অনুপ্রবেশকারী মায়ানমার নাগরিকের সংখ্যা ছয় লক্ষ ৩৯ হাজার ৩২০ জন। আর ২৫ আগস্ট ২০১৭-এর আগে আগত মায়ানমার নাগরিকের সংখ্যা দুই লক্ষ চার হাজার ৬০ জন। সব মিলিয়ে আট লক্ষ ৪৭১ জন রোহিঙ্গা নিবন্ধিত হয়েছেন। এদিকে চলতি বছরে মায়ানমারে সেনাবাহিনীর নিপীড়ন শুরু হলে পালিয়ে আসা রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২ অস্থায়ী ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়। অবশ্য রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ-মায়ানমার চুক্তি হলেও খোদ রাষ্ট্রসংঘের হিসেব অনুযায়ী, গত সপ্তাহে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলিতে অন্তত ২০ হাজার রোহিঙ্গা আগমন ঘটেছে। নভেম্বরের শেষ দিকে ৬ লক্ষ ২৬ হাজার রোহিঙ্গা থাকলেও ডিসেম্বরের প্রথম সপ্তাহে তা ৬ লক্ষ ৪৬ হাজারে এসে দাঁড়ায়।

[নিউ ইয়র্ক বিস্ফোরণে বাঙালি যোগ, গ্রেপ্তার বাংলাদেশি যুবক]

রাষ্ট্রসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) বরাতে বলেছেন, পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা আগের থেকে অনেকখানি বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রসংঘ বর্তমানে ৬ লক্ষ ৪৬ হাজার বললেও রাখাইন রাজ্যে অব্যাহত অত্যাচারে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা ৭ লক্ষেরও বেশি বলে মনে করছেন স্থানীয়রা। কারণ, বেসরকারি হিসেবে সংখ্যাটা এক লক্ষ বেশি। এছাড়া আগে থেকেই ৪ লক্ষের বেশি রোহিঙ্গা কক্সবাজারে থাকেন। এতে মোট সংখ্যাটা ১১ লক্ষ ছাড়িয়েছে। ঘটনার শুরু গত ২৪ আগস্ট রাতে রাতে রাখাইন রাজ্যে পুলিশ ক্যাম্প ও একটি সেনা আবাসে বিচ্ছিন্ন সন্ত্রাসী হামলা ঘটে। এর জেরে ‘অভিযানের’ নামে মায়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের ওপর নির্যাতন ও হত্যালীলা চালাতে থাকে। ফলে লক্ষ লক্ষ মানুষ সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে নিরাপদ আশ্রয়ের জন্য চলে আসেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, জাতিগত দ্বন্দ্বের জেরে ২০১৬ সালের অক্টোবর থেকে রাখাইন রাজ্যে বসবাসরত মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছে সে দেশের সেনাবাহিনী। হিংস্রতার শিকার হয়ে গত বছরের অক্টোবরেও প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।

Advertisement

[বাংলাদেশে হিন্দু মন্দিরে হামলায় ২২৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.