সুকুমার সরকার, ঢাকা: ছাত্র-জনতার প্রবল গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তাঁর পদত্যাগের পর প্রাণনাশের আশঙ্কায় ভুগছিলেন বিচারক, রাজনৈতিক ব্যক্তিত্ব, পুলিশকর্মীরা। আশ্রয় নিয়েছিলেন সেনানিবাসে। দেশ কিছুটা শান্ত হতেই বাড়ি ফিরতে শুরু করেছেন তাঁরা।
রবিবার আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রাণ রক্ষায় যে ৬২৬ জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। এরমধ্যে ৬১৫ জন স্ব-উদ্যোগে সেনানিবাস ছেড়েছেন। বর্তমানে ৭ জন সেনানিবাসে রয়েছেন।
[আরও পড়ুন: ‘অস্ত্র নিয়ে যেতে হবে’, অডিও রেকর্ড প্রকাশ করে যুবভারতীর সামনে জমায়েতে ‘না’ বিধাননগর পুলিশের]
বলা হয়েছে, গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। এসময় প্রাণনাশের আশঙ্কায় রাজনৈতিক ব্যক্তি-সহ ৬২৬ জন সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। এ প্রেক্ষিতে বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন অসামরিক প্রশাসনের আধিকারিক, ২৮ জন পুলিশ আধিকারিক, পুলিশের বিভিন্ন পর্যায়ের ৪৮৭ জন সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আধিকারিক-সহ ১২ জন ও ৫১ জন পরিবার পরিজন-সহ (স্ত্রী ও শিশু) মোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। পরিস্থিতির উন্নতি দেখে ৬১৫ জন সেনানিবাস ছেড়েছেন।
আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে থেকে এ পর্যন্ত ৪ জনকে তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ বা মামলার ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আশ্রয়প্রাপ্ত তিনজন তাদের পরিবারের চারজন সদস্য-সহ মোট সাতজন সেনানিবাসে থাকছেন।
[আরও পড়ুন: দলীয় পদ খোয়ালেন জেলবন্দি শাহজাহান, সন্দেশখালিতে নতুন ব্লক সভাপতি নিয়োগ তৃণমূলের]
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য