Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Bangladesh

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ‘র‌্যাগিং রোগ’, বহিষ্কৃত ৬ পড়ুয়া

তিন পড়ুয়াকে সতর্ক করা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৩, ১২:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৩, ১২:২৯

options
link
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ‘র‌্যাগিং রোগ’, বহিষ্কৃত ৬ পড়ুয়া zoom
Advertisement

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং রোগ। বহিষ্কৃত ৬ পড়ুয়া। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের হাজি মহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত জুনিয়র পড়ুয়ারা।

জানা গিয়েছে, ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ২০২৩ শিক্ষাবর্ষের কয়েকজন নবাগত পড়ুয়াকে ক্যাম্পাস ও আবাসিক ছাত্রাবাস সংলগ্ন এলাকায় হয়রানি করা হয়। র‌্যাগিংয়ের শিকার ওই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। র‌্যাগিংয়ে জড়িত থাকায় ছয় শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রম থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তিন পড়ুয়াকে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাইফুর রহমান স্বাক্ষরিত চিঠি ওই ৯ শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ব্রিটিশ মিউজিয়াম থেকে চুরি ২০০০ দুষ্প্রাপ্য সামগ্রী, দায় স্বীকার জাদুঘর কর্তৃপক্ষের]

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওই ৯ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের পড়ুয়া। অভিযুক্তদের দেওয়া চিঠিতে বলা হয়েছে, ‘২৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ে সংঘটিত র‌্যাগিংয়ের ঘটনায় আপনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন র‌্যাগিং প্রতিরোধ ও প্রতিকার নীতিমালা ২০২১-এর ৬ ধারার আলোকে গঠিত মূল কমিটির সুপারিশক্রমে এবং কর্তৃপক্ষের অনুমোদনক্রমে একাডেমিক কার্যক্রমে আপনাকে ২ সেমিস্টার বহিষ্কার করা হয়েছে, যা ২৮ আগস্ট ২০২৩ থেকে কার্যকর বলে গণ্য হবে।’

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মামুনুর রশিদ বলেন, “ওই শিক্ষার্থীদের বিষয়ে বিশ্ববিদ্যালয় নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে র‌্যাগিং নির্মূল করতে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে কেউ র‌্যাগিং অপরাধে যুক্ত আছে, এমন প্রমাণ পেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

[আরও পড়ুন: G-20 সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন হাসিনা, মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.