নব্যেন্দু হাজরা: ফের চালু হচ্ছে ভারত-বাংলাদেশ (Bangladesh-India) যাত্রীবাহী ট্রেন পরিষেবা। আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে দুই দেশের মধ্যে ট্রেন চলাচল। কলকাতা স্টেশন থেকে চলবে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস। প্রস্তুত থাকতে বলা হয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েকে। রেলমন্ত্রক সূত্রে খবর, চালু হবে এনজেপি-ঢাকা মিতালি এক্সপ্রেসও।
করোনার জেরে দীর্ঘদিন বন্ধ ছিল দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল। ফলে সমস্যায় পড়তেন দুই দেশের যাত্রীরাই। ভারত এবং বাংলাদেশের মধ্যে তিনটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে৷ কলকাতা স্টেশন থেকে ঢাকার মধ্যে যাতায়াত করে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস। কলকাতা থেকে ছেড়ে গেদে সীমান্ত হয়ে ঢাকা পৌঁছত মৈত্রী এক্সপ্রেস৷ পেট্রোপোল- বেনাপোল সীমান্ত হয়ে ঢাকা যেত বন্ধন এক্সপ্রেস।

[আরও পড়ুন: উচ্ছৃঙ্খল জীবনে বাধা পরিবারের, পরিকল্পনা করে ছাদ থেকে মরণঝাঁপ ছাত্রীর]
এর পাশাপাশি এনজিপি থেকে ঢাকা পর্যন্ত মিতালি এক্সপ্রেস নামে একটি ট্রেনও যাতায়াত করত৷ তিনটি ট্রেনের মধ্যে সবার প্রথমে শুরু হয়েছিল মৈত্রী এক্সপ্রেস। দুই দেশের মধ্যে ট্রেনগুলি চালু হওয়ার পর তা যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। ট্রেন পরিষেবা বন্ধ থাকায় এ রাজ্য থেকে সরাসরি বাংলাদেশ যেতে মূলত বিমানের উপরেই ভরসা করতে হত যাত্রীদের। ট্রেন পরিষেবা শুরু হলে বহু যাত্রীই উপকৃত হবেন৷ বাংলাদেশ থেকে কলকাতায় বহু মানুষ চিকিৎসার প্রয়োজনে আসেন৷ সুবিধে হবে তাঁদেরও৷
[আরও পড়ুন: হু হু করে বাড়ছে দাম, ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে চলেছে বাংলাদেশ]
সর্বশেষ খবর
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ
-
ইতিহাস গড়ে এই প্রথম লালকেল্লায় বন্দে মাতরম, জাতির উদ্দেশে ভাষণ শুরু প্রধানমন্ত্রীর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর