Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬

তাড়া করে বেড়াচ্ছে ধর্ষণের আতঙ্ক, রোহিঙ্গাদের জন্য এবার ‘রেপ অ্যালার্ম’

কীভাবে যৌন নির্যাতন রুখবে এই যন্ত্র?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৪:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৪:৫২

options
link
তাড়া করে বেড়াচ্ছে ধর্ষণের আতঙ্ক, রোহিঙ্গাদের জন্য এবার ‘রেপ অ্যালার্ম’ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশছাড়া হতে হয়েছে। এখন আশ্রয় শরণার্থী শিবিরে। কিন্তু সেখানে মাথা গোঁজার ঠাঁই মিললেও তাড়া করে বেড়াচ্ছে ধর্ষণের আতঙ্ক। বাংলাদেশে শরণার্থী শিবিরে রোহিঙ্গা মুসলিম মহিলাদের ধর্ষণের খবর বারেবারে শিরোনামে উঠে এসেছে। এবার তা রুখতে নয়া পদক্ষেপ স্বেচ্ছাসেবী সংস্থার। রোহিঙ্গা মহিলাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ‘রেপ অ্যালার্ম’।

জানেন, কেন হরিণশাবকদের স্তন্যদান করেন এই সম্প্রদায়ের মহিলারা? ]

Advertisement

সংবাদসংস্থা এনআই সূত্রে খবর, এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে ঢাকার মুনলাইট ডেভলেপমেন্ট সোসাইটি। প্রায় ১৭৫টি যন্ত্র তারা তুলে দিয়েছে শরণার্থী শিবিরের মহিলাদের হাতে। মূলত ১৫ থেকে ২৫ বছর বয়সী মহিলারাই যৌন নির্যাতনের শিকার বলে অভিযোগ। তাই তাঁদের হাতে এই যন্ত্র তুলে দেওয়া হচ্ছে। সংস্থার তরফে মহম্মদ অনীক জানিয়েছেন, “শিশু ও মহিলাদের ক্ষেত্রে এই যন্ত্র কার্যকরী হয়ে উঠবে। মূলত তাঁরাই ক্যাম্পে নানারকম আক্রমণের শিকার। যন্ত্রটি সস্তা। ব্যাটারি চালিত। সকলেই কাছে রাখতে পারবেন। ফলে কোনওরকম বিপদের মুখে পড়লে অন্যদের সতর্কও করে দিতে পারবেন।” কীভাবে এই যন্ত্র কাজে লাগাতে পারবেন মহিলারা, তার প্রশিক্ষণও দেওয়া হয়েছে মহিলাদের।

মোবাইল ছেড়ে হাতে অস্ত্র তুলে নিক হিন্দুরা, নিদান ধর্মগুরুর ]

যন্ত্রটি হাতে পেয়ে বেশ ভরসা পাচ্ছেন শরণার্থী শিবিরের মহিলারা। বিশেষত কিশোরীরা। আঠেরো বছরের কামালিদা জানাচ্ছেন, তাঁর বাবা পক্ষাঘাতে আক্রান্ত। মাঝে মধ্যেই তাই তাঁকে একা বাইরে যেতে হয়। সে সময় বেশ ভয় ভয়ই করে। হাতে যন্ত্র পেয়ে সাহস পাচ্ছেন তিনি। ছোট্ট একটা বোতামের জেরেই বিপদের কথা জানানো যাবে শরণার্থী শিবিরের বাকিদের। এতেই অনেকটা সাহস পাচ্ছেন ওই কিশোরীর মতো আরও অনেকে। প্রায় ৬ লক্ষের বেশি রোহিঙ্গা এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। তাদের মধ্যে খুব সামান্যের হাতেই এই যন্ত্র তুলে দেওয়া সম্ভব হয়েছে। পরীক্ষামূলকভাবে তা কাজে লাগানো হচ্ছে। কতটা যৌন নির্যাতন নিয়ন্ত্রণে আসবে এই যন্ত্রের ব্যবহার, সেটাই দেখার।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.