সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসামাজিক কার্যকলাপ বন্ধ করে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ তৈরি করার দায়িত্ব নিতে হবে পুলিশ আধিকারিকদের৷ সোমবার সকালে ঢাকার রাজবাগ পুলিশ লাইন মাঠে ‘পুলিশ সপ্তাহ ২০১৯’ অনুষ্ঠানে এসে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ যেকোনও পরিস্থিতিতে দেশবাসীকে রক্ষা করাই যে পুলিশের মূল লক্ষ্য তাও এদিন সাফ জানিয়ে দেন তিনি৷
[ভারতে যাচ্ছিল কলম্বোয় বাজেয়াপ্ত কোকেন, জেরায় জানাল ধৃত বাংলাদেশিরা]
অন্যান্য বছরের মতো এবার পুলিশ সপ্তাহ উদযাপন করা হয় ঢাকার রাজারবাগে৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এবং কর্মীরা৷ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও৷ মঞ্চ থেকে সাহসিকতার জন্য ৩৪৯ জনের হাতে পুরস্কার তুলে দেন তিনি৷ দেশবাসীর স্বার্থে যে সবসময় পুলিশ আধিকারিকদের কাজ করতে হবে, তা এদিনের অনুষ্ঠানে বারবার মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘দেশের সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সুস্থ সম্পর্ক গড়ে তুলতে হবে৷ কাউকেই হেনস্তা করা যাবে না৷ মনে রাখতে হবে নাগরিকদের শান্তিতে রাখাই পুলিশের প্রধান কাজ৷ দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনে সবসময় তৎপর থাকতে হবে পুলিশ আধিকারিকদের৷’’ বাংলাদেশে মাদক বিরোধী আন্দোলন সবসময়ই জারি রয়েছে৷ এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে মাদকমুক্ত বাংলাদেশ গড়ারও ডাক দেন শেখ হাসিনা৷ তিনি বলেন, ‘‘পুলিশকে মাদক নির্মূল অভিযান জারি রাখতে হবে৷’’ দেশে দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা ক্রমশই বাড়ছে৷ এদিন এই বিষয়টিতেও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘পথ নিরাপত্তার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হবে৷ সচেতনতা বাড়লে দুর্ঘটনা হার কমানো সম্ভব৷’’
[সাংবাদিককে হত্যার পরিকল্পনা আনসার টিমের, পুলিশি সক্রিয়তায় বানচাল ছক]
পদকজয়ী পুলিশ আধিকারিকদের এদিন শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ রাষ্ট্রপতি আবদুল হামিদও এদিন তাঁদের অভিনন্দন জানান৷
সর্বশেষ খবর
-
সাইবার হামলায় বিপর্যস্ত আমেরিকার ৭ প্রদেশের জল সরবরাহ ব্যবস্থা! বদলা নিচ্ছে ইরান?
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া