Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Pankaj Udhas

পঙ্কজ উদাসের মৃত্যুতে শোকস্তব্ধ বাংলাদেশ, শিল্পীর পরিবারের প্রতি সমবেদনা জানালেন হাসিনা

সোমবার মুম্বইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী পঙ্কজ উদাস।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ১৪:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ১৪:২৫

options
link
পঙ্কজ উদাসের মৃত্যুতে শোকস্তব্ধ বাংলাদেশ, শিল্পীর পরিবারের প্রতি সমবেদনা জানালেন হাসিনা zoom
Advertisement

সুকুমার সরকার, ঢাকা: কিংবদন্তি সঙ্গীতশিল্পী পঙ্কজ উদাসের প্রয়াণে শোকের ছায়া বাংলাদেশেও। শোকাহত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। শিল্পীর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়ে হাসিনা বলেন, “পঙ্কজ উদাসের প্রয়াণে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি। শিল্পীর পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রয়েছে।” গজলের মধ্য দিয়েই সঙ্গীত জগতে বিশেষ অবদান রেখে গিয়েছেন তিনি। ভারতের পাশাপাশি পঙ্কজ উদাস সমান জনপ্রিয়তা পেয়েছিলেন বাংলাদেশেও।  

সোমবার মুম্বইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী পঙ্কজ উদাস। তাঁর বয়স হয়েছিল ৭২। পরিবার সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন শিল্পী। জানা গিয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত কয়েকদিন ধরে শারীরিক অবস্থার অবনতি ঘটে।

Advertisement

[আরও পড়ুন: গলছে বরফ! বিএনপির চাপ বাড়িয়ে সম্পর্ক মজবুতে উদ্যোগী বাংলাদেশ-আমেরিকা]

আটের দশকে একের পর এক হিন্দি ছবির গানে শ্রোতাদের মন জয় করেছেন তিনি। সঞ্জয় দত্ত অভিনীত ‘নাম’ ছবির ”চিঠঠি আই হ্যায়’ গান তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। এছাড়াও, ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কজরে কি ধার’, ‘জিয়ে তো জিয়ে ক্যায়সে’, ‘আহিস্তা’র মতো গানে মন জয় করেছিলেন পঙ্কজ। তবে শুধু হিন্দি সিনেমার গান নয়। পঙ্কজের গাওয়া ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’এর মতো অ্য়ালবামের মধ্যে দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন পঙ্কজ উদাস।

[আরও পড়ুন:ভারত-বাংলাদেশের বিচার বিভাগ প্রায় একই, ঢাকা সফরে মত প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.