সুকুমার সরকার, ঢাকা: ওষুধ শিল্প বাংলাদেশে আরও বড় আকার ধারন করতে পারে৷ এই শিল্পে অগ্রগতি আসন্ন৷ একথা উল্লেখ করে বাংলাদেশের ওষুধ শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করলেন বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু। বৃহস্পতিবার ঢাকার একথা ঘোষণা করেন ভারতের মন্ত্রী৷
[রোহিঙ্গাদের জন্য আরও ১৩১১ কোটি টাকা সাহায্য যুক্তরাষ্ট্রের]
সেদেশের গাজীপুরের কালিয়াকৈর স্কোয়্যার ফার্মাসিউটিক্যাল লিমিটেডে পরিদর্শনে যান সুরেশ প্রভু৷ সেখানেই বাংলাদেশের বাড়তে থাকা ওষুধ শিল্পের ভবিষ্যৎ নিয়ে আশা প্রকাশ করেন তিনি৷ সুরেশ প্রভু বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প অনেক বড় হচ্ছে। ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে ওষুধ ব্যবসা আরও বাড়াতে হবে৷ শক্তিশালী করতে হবে দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক৷ কেমন ভাবে ভারত-বাংলাদেশের ওষুধ শিল্প আরও বাড়ানো যায় সেই বিষয়েও ভাবনা-চিন্তা করার কথাও বলেন তিনি৷ বাংলাদেশ পরিদর্শনকালে সঙ্গে ছিলেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলা, স্কোয়্যার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পরিচালক তপন চৌধুরি ও গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহা।
[মায়ানমারের বিচার করার অধিকার কারও নেই, হুঁশিয়ারি সেনাপ্রধানের]
কেবল তাই নয়, বাংলাদেশে আর্থ-সামাজিক উন্নয়নেরও প্রশংসা করেন ভারতের বাণিজ্যমন্ত্রী৷ তিনি বলেন, ”সব ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য আমরা দুই দেশ মুখিয়ে রয়েছি৷ ভারত নতুন কিছু করলে তা দেখে বাংলাদেশ শিখবে৷ আর বাংলাদেশ নতুন কিছু করলে তা দেশে ভারত শিখবে৷” পাশাপাশি দু’দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নততর করতেও জোর দিতে বলেন তিনি৷ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ যে ভাবে উন্নতি সাধন করছে তার ভূয়সী প্রশংসা করেন তিনি৷ ভারতের বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি বাড়তে থাকা বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আশা প্রকাশ করেন সেদেশের বাণিজ্যমন্ত্রীও৷ তিনি বলেন, দু’দেশের মধ্যে যে মতানৈক্য রয়েছে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা হবে৷ হাতেহাত রেখে কাজ করবে ভারত ও বাংলাদেশ৷
সর্বশেষ খবর
-
‘আমার তো ১৪,১০০ কোটি উদ্ধার হয়েছে’, সুভাষ চন্দ্রের পথে ঋণ মকুব চাইছেন মালিয়াও!
-
পুজোর প্রসাদ তৈরিতেও চাই লাইসেন্স, চলবে না ভেজাল, উৎসবের আগে বড় ঘোষণা
-
ভারত-চিনকেও উদ্ধারকাজে ‘না’ নেপালের, ৫০০ মৃত্যুর পরও কেন বিদেশি সাহায্যে আপত্তি কাঠমান্ডুর?
-
রূপটানে হলুদ চিরন্তন, এই ৩ উপায়ে পুজোর আগেই হয়ে উঠুন উজ্জ্বল ত্বকের অধিকারী
-
কোন্নগরে রঙের কাজে ডেকে ‘ধর্ষণ’ যুবতীকে, মুখ বন্ধে টাকার ‘প্রলোভন’, হাসপাতালের চিকিৎসায় দেরি!