রাজা দাস, বালুরঘাট: রাজ্য বা ভিন রাজ্য নয়। প্রেমের টানে সোজা বাংলাদেশে থাকা প্রেমিকের কাছে হাজির ভারতীয় নাবালিকা প্রেমিকা। ঘাস কাটার নাম করে অবৈধভাবে কাঁটাতার পার করে সীমান্ত এলাকার বাসিন্দা বিউটি (পরিবর্তিত নাম)। তবে শেষ রক্ষা হয়নি। ছ’দিন পর বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সহযোগিতায়, শুক্রবার বাংলাদেশ থেকে ওই কিশোরীকে উদ্ধার করে তপন থানার পুলিশ। শনিবার মেয়েটিকে চাইল্ড লাইনের মাধ্যমে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
[‘২৪ ঘণ্টা সাগরদিঘির জলে চুবিয়ে রাখব’, দিলীপ ঘোষকে হুমকি রবীন্দ্রনাথের]
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের তপন-গোপাল নগর সীমান্ত এলাকার বাসিন্দা বিউটি। স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির পড়ুয়া সে। তারকাঁটার ওপারে ভারতীয় ভূখন্ডে জমি রয়েছে মেয়েটির পরিবারের। সেই সুবাদে চাষ ও ঘাস কাঁটার জন্য মাঝে মধ্যেই ওপারে যেত বিউটি। নিয়মিত যাতায়াতে মেয়েটির সঙ্গে পরিচয় হয় করিম বাবু নামের এক বাংলাদেশি যুবকের সঙ্গে। ধীরে-ধীরে পরিচিতি গড়ায় প্রেমে। গত রবিবার বিকেলে ঘাস কাঁটার নাম করে বিউটি সীমান্ত পেরিয়ে যায়। তারপর সীমান্তরক্ষীদের নজর এড়িয়ে করিমের বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার আইহাই এলাকায় চলে যায়। ছেলেটির সঙ্গে তার বাড়িতেই থাকতে শুরু করে বিউটি।
এদিকে সোমবার তপন থানায় মেয়ের নিখোঁজে হওয়ার অভিযোগ দায়ের করে পরিবার। তদন্তে নাম পুলিশ। তদন্তকারীরা জানতে পারেন, বাংলাদেশে রয়েছে মেয়েটি। এরপরই বিজিবি ও বিএসএফের সহায়তায় বিউটিকে উদ্ধার করা হয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে এদিন তপন থানার পুলিশের হাতে নাবালিকাকে তুলে দেওয়া হয়। মেয়েকে পাওয়ায় খুশি পরিবার। তপন থানার ওসি সৎকার সাংবো জানান, অভিযোগ পেয়েই তদন্তে নেমে পরেন তাঁরা। নিখোঁজ নাবালিকা বাংলাদেশ আছে জানতে পেরে বিজিবি ও বিএসফের সঙ্গে যোগাযোগ করেন। এদিন বাংলাদেশ থেকে তাকে উদ্ধার করা হয়েছে। চাইল্ড লাইনের মাধ্যমে তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
[আঙুল নেই, তাই আধার তৈরি না হওয়ায় বন্ধ অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর পেনশন]
সর্বশেষ খবর
-
অযোধ্যা, বৈষ্ণো দেবীর পর চুরির অভিযোগ গুজরাটের অম্বাজি মন্দিরেও! সিসিটিভিই চিনিয়ে দিল অভিযুক্তদের
-
ফের রণক্ষেত্র মণিপুর! অসম রাইফেলসের ক্যাম্পে হামলা উন্মত্ত জনতার, একাধিক গাড়িতে আগুন
-
‘লাভ জেহাদ’-এর অভিযোগ থেকে ‘ফতোয়া’ জারি, নীরবতা ভেঙে আমির বললেন…
-
ফের বঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি! রথে দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
-
‘দম থাকলে ব্রিগেডে যান’, একুশে জুলাই নিয়ে ‘কালীঘাট তৃণমূল’কে তোপ দিলীপের