দেবব্রত মণ্ডল, বারুইপুর: উৎসবের মরশুমে ফের বাসন্তীতে অস্ত্র কারখানার হদিশ। অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম-সহ ৩ জনকে গ্রেপ্তার করল বাসন্তী থানার পুলিশ ও এসটিএফ। এদিকে ক্যানিং থেকে অস্ত্র-সহ গ্রেপ্তার করা হয়েছে একজনকে।
জানা গিয়েছে, কিছুদিন আগে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর (Basanti) চিৎকুমার এলাকায় অস্ত্র কারখানা চলছে বলে খবর পায় এসটিএফ। এর পরই তাদের তরফে বাসন্তী থানার সঙ্গে যোগাযোগ করা হয়। নজরদারি শুরু হয় ওই এলাকায়। পরে রবিবার রাতে বাসন্তী থানার পুলিশ ও এসটিএফের আধিকারিকরা একসঙ্গে হানা দেয়। বাড়ির মধ্যে চলা অস্ত্র কারখানা থেকে অস্ত্র তৈরির একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়।
[আরও পড়ুন: রেশন দুর্নীতির সঙ্গে পশুখাদ্য কেলেঙ্কারির যোগ! ২৭ বছর পর ফের নজরে চন্দক পরিবার]
জানা গিয়েছে, ওই কারখানা থেকে বন্দুকের বাট, নল-সহ অস্ত্র তৈরির একাধিক সরঞ্জাম পাওয়া গিয়েছে। ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদের তোলা হচ্ছে আলিপুর আদালতে। এদিকে ক্যানিং থেকে অস্ত্র-সহ গ্রেপ্তার করা হয়েছে একজনকে।
[আরও পড়ুন: কমছে তাপমাত্রা, ঢুকছে উত্তরে হাওয়া, কালীপুজোর আগেই রাজ্যে শীতের আমেজ]
সর্বশেষ খবর
-
শেষদিনও ‘নিষ্ফলা’ লোকসভা, বন্দে মাতরমের সুরে মুলতুবি অধিবেশন! মোদিকে নিয়ে বিতর্কিত স্লোগান বিরোধীদের
-
২০০ কোটির মালিক টুলুর খোঁজে গ্রামে গ্রামে মাইকিং পুলিশের, বাড়িতেও লাগানো হল নোটিস
-
অভয়াকাণ্ড নিয়ে জয়াপ্রদার সিনেমার চুক্তি বাতিল পরিবারের, শঙ্কুদেব বললেন, ‘তৃণমূলের থেকে টাকা খেয়েছিল?’
-
বদলের বাংলায় চালু আয়ুষ্মান ভারত, কলকাতায় রবিবারই মেগা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা
-
এনআরএসে রহস্যমৃত্যু কর্মরত নার্সের! হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার দেহ