বাবুল হক, মালদহ: মঙ্গলবার সন্ধ্যায় মালদহের মদের ঠেকে গুলি চলার ঘটনায় গ্রেপ্তার ১। আটক ২। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূলে পৌঁছতে চাইছে পুলিশ। অন্যদিকে, শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় নিরঞ্জন দাসকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম নিমাই ঘোষ। তিনি প্রায়শই নিরঞ্জনের ঠেকে যেতেন। মঙ্গলবার ধারে মদ চাওয়ায় নিরঞ্জন তা দিতে রাজি হয়নি। ফলে বচসা বাঁধে। সেই থেকেই চলে গুলি। সেই অভিযোগেই নিমাইকে গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গে আরও দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
মঙ্গলবার গুলিবিদ্ধ হন ঠেকের মালিক নিরঞ্জন এবং প্রদীপ কর্মকার নামে এক যুবক। তাঁদের মালদহের মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় প্রদীপের। নিরঞ্জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই খবর।
এদিকে মালদহে বারবার গুলি চলার ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। দুষ্কৃতীরা বন্দুক পাচ্ছে কোথা থেকে, উঠছে সেই প্রশ্নও। এছাড়াও নিরঞ্জন যে মদের ঠেক চালাতেন, তা বেআইনি বলে জানা যাচ্ছে। পুলিশের নাকের ডগায় মদের ঠেক গজিয়ে উঠল, অথচ পুলিশ-প্রশাসন জানতে পারল না? তাই নিয়েও প্রশ্ন তুলছেন নাগরিকদের একাংশ।
সর্বশেষ খবর
-
উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক
-
ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে ২ লক্ষ টানা নেন এনআরএসের মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার
-
‘দেশু ৭’-এর প্রতিযোগী একেনবাবু! ‘কেরালায় কুরুক্ষেত্র’র প্রাক্কালে চরিত্রদের প্রথম ঝলক
-
ভারতীয় দলের বাংলাদেশ সফর এখনও সম্ভব! ঢাকা-নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যেই ইঙ্গিত বোর্ডের
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর