অর্ণব দাস, বারাসত: ঘুগনি-মুড়ি খেয়ে বিপত্তি! অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করাতে হল মাদ্রাসার ১০ জন পড়ুয়াকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দেগঙ্গার গিলেবেরিয়া গ্রামে। জানা গিয়েছে, মুড়ি-ঘুগনি খাওয়ার পর থেকে বমি ও পেটে ব্যথা শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যার পর থেকে মাদ্রাসার তিনজন পড়ুয়ার শুরু হয় বমি, সঙ্গে পেটের সমস্যা। মাদ্রাসাতেই প্রাথমিক চিকিৎসার পরেও তারা সুস্থ না হলে দুশ্চিন্তায় পড়ে কর্তৃপক্ষ। তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে সকলের। এরপর দেখা যায় একই উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েছে আরও সাত পড়ুয়া। তাদেরকেও পড়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই প্রসঙ্গে মাদ্রাসার তরফে দীন মহম্মদ বলেন, “টিফিনে ঘুগনি মুড়ি খেয়ে কোনওভাবে পড়ুয়ার অসুস্থ হয়ে পড়েছে। ১০ জন হাসপাতালে ভর্তি রয়েছে। তবে, একই খাওয়ার ৩০ জন পড়ুয়া-সহ শিক্ষকরা খেয়েছিল। তাদের কিছু হয়নি।” বর্তমানে প্রত্যেকের অবস্থাই স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। যদিও এই ঘটনার পর থেকে চিন্তায় রয়েছেন সকল অভিভাবক।
সর্বশেষ খবর
-
বাপ কা বেটি! বিশেষ সম্মান গম্ভীরকন্যাকে, মেয়ের সাফল্যে কী বললেন ভারতের কোচ?
-
ভালোবাসার প্রমাণ রাখার মরিয়া চেষ্টা, প্রেমের জোয়ারে ধ্বংস মামা-ভাগ্নের সৌন্দর্য
-
নজরে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা! দ্রুত সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শেষের আর্জি সাংসদের
-
‘বাবা ভুল করেছে, প্রায়শ্চিত্তও…’, বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিংয়ে চোখে জল তাপসকন্যা সোহিনীর
-
চিপস-ঠান্ডা পানীয়ে ‘বিষ’, তবু লোভ সামলাতে পারছেন না? এবার প্রতি প্যাকেটে থাকবে বিপদবার্তা!