শেখর চন্দ্র, আসানসোল: আসানসোলের কুলটি এলাকায় একটি ম্যারেজ হলে উঠেছিলেন দুই ব্যক্তি। তাঁদের সঙ্গে বেশ কিছু সরঞ্জাম ছিল। পুলিশের কাছে গোপন সূত্রে খবর যেতেই অভিযান চালানো হয়। উদ্ধার হল হরিণের সিং ও প্যাঙ্গোলিনের আঁশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই দুই ব্যক্তির নাম গণেশ প্রসাদ ও সুকুমার বাউরি। তাঁরা দুজনেই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের বাসিন্দা। বৃহস্পতিবার তাঁরা ওই এলাকায় এসে উঠেছিলেন। পুলিশ ঘরে ঢুকে তল্লাশি শুরু করে। উদ্ধার হয় ওই মূল্যবান সামগ্রী। বনদপ্তরকেও খবর দেওয়া হয়। বনদপ্তর ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্বর প্রজাতির হরিণের ১১টি সিং ও প্যাঙ্গোলিনের সাতটি আঁশ উদ্ধার হয়েছে। হরিণের সিং দিয়ে চিনা ওষুধ তৈরি হয়। এছাড়াও এক্সক্লিউসিভ অটোমোবাইল পার্টসও তৈরি হয়।
শিয়া ও আফ্রিকায় শক্ত আঁশযুক্ত এই স্তন্যপায়ী প্রাণী প্যাঙ্গোলিন পাওয়া যায়। এই প্রাণীর গায়ের আঁশেরও ব্যাপক চাহিদা আছে। প্যাঙ্গোলিনের আঁশ দিয়ে তৈরি হয় দামী প্রসাধন। নেপাল, পাকিস্তান-সহ বেশ কিছু দেশে ওষুধের উদ্দেশ্যে প্যাঙ্গোলিনের শরীরের বিভিন্ন অংশ ব্যবহার করা হয়। ভারত ও নেপালের কিছু অংশে, বাসিন্দারা বিশ্বাস করেন, প্যাঙ্গোলিনের আঁশ পরলে নিউমোনিয়া প্রতিরোধ করা যায়। তাই চোরাবাজারে এই বন্যজীবের আঁশ ও শরীরের অন্যান্য অংশ বেশি দামে বিক্রি হয়।
ধৃতরা কোথা থেকে এগুলি পেয়েছিলেন? কোথায়, কার কাছে পাচারের জন্য এই সিং ও আঁশ নিয়ে যাওয়া হচ্ছিল? সেসব খতিয়ে দেখা হচ্ছে। একটি চক্র কাজ করছে। তারও খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা। শুক্রবার তাঁদের দুজনকে আদালতে তোলা হয়।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে