সুব্রত বিশ্বাস: মোটা বেতনের প্রলোভন দেখিয়ে দক্ষিণ ভারতে পাচারের ছক! ট্রেনেই বানচাল পাচারের ছক। উদ্ধার ১১ বালক। মহিলা আরপিএফ আধিকারিকের নেতৃত্বে উদ্ধার কাজ চলে তাম্বরণ সাপ্তাহিক সুপার ফাস্ট এক্সপ্রেসে। ট্রেন থেকেই গ্রেপ্তার করা হয় পাঁচ পাচারকারীকে।
বুধবার বিকেলে আসানসোলের আগেই আরপিএফ এসআই শুভ্রা দে ট্রেনটিতে চড়েছিলেন। অসংরক্ষিত বগিতে সন্দেহজনক অবস্থায় ওই বালকদের দেখে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন তিনি। জানতে পারেন, বীরভূম, গিরিডি, জমুই, লক্ষ্মীসরাই, জামতারা এলাকার বাসিন্দা তারা। দক্ষিণ ভারতে মোটা টাকার কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন তাদের নিয়ে যাচ্ছে। এরপর তাদের শনাক্ত করে দেওয়া পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করে আরপিএফ। আসানসোল স্টেশনে নামিয়ে নেওয়া হয় প্রত্যেককে।
ধৃতরা জানিয়েছে, রাজ্যের বীরভূম বিহারে একাধিক জেলায় তাদের গ্যাং রয়েছে। দারিদ্রের সুযোগে মানুষজনকে ভুল বোঝায় এরা। তদের শিশু সন্তানদের মোটা রোজগারের ব্যবস্থা করে দেবে, এমন লোভ দেখিয়ে বালকদের ভিনরাজ্যে পাচার করাই এদের কাজ। শিশু পাচার আইনে এদের গ্রেপ্তার করে রেল পুলিশের হাতে তুলে দেয় আরপিএফ। পূর্ব রেলের আইজি পরমশিব বলেন,”ট্রেনে প্রায়ই শিশু পাচার হয়। এদের উদ্ধারে আরপিএফ বিশেষ বাহিনীও রয়েছে। মহিলা আধিকারিকের নেতৃত্বে এই উদ্ধারের সাফল্যের এক নজির। শুভ্রাকে সম্মান জানাবে বিভাগ।”
সর্বশেষ খবর
-
স্কুলের হস্টেলে ২২ ছাত্রীর শ্লীলতাহানি! অভিযুক্ত ১ জনই, শোরগোল মহারাষ্ট্রে
-
উন্নয়নের নামে ক্ষত-বিক্ষত হচ্ছে হিমালয়, সতর্ক না হলে সমূহ বিপদ
-
ধ্বংসযজ্ঞের মাঝে একাকী যোদ্ধা! ‘মৃত্যুপুরী’ নেপালে কীভাবে প্রাণে বাঁচলেন ৯৭-এর বৃদ্ধা?
-
‘আমাকে ওরা মেরে ফেলবে’, প্রসবের আগে আশঙ্কা যুবতীর! সদ্যোজাত ও মায়ের মৃত্যুুতে প্রশ্ন
-
শ্রেয়সের জায়গায় তিলক! ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত জাদেজাও, কী যুক্তি গম্ভীরদের?