Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Nakashipara

দাপট কমে যাওয়ায় খুন! নাকাশিপাড়ায় বাবা-ছেলের মত্যুতে ধৃত ১৩, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

এই ঘটনায় সুপারি কিলার-সহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৬, ১৭:১০

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৬, ১৭:১০

options
link
দাপট কমে যাওয়ায় খুন! নাকাশিপাড়ায় বাবা-ছেলের মত্যুতে ধৃত ১৩, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র zoom
নাকাশিপাড়ার কংগ্রেস নেতা খুনের ঘটনার তদন্তে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র। নিজস্ব ছবি।
Advertisement

রাজ্যে পালাবদলের পর এলাকায় দাপট কমে যাওয়ায় নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুন করা হয় বলে প্রাথমিক তদন্তের পর জানাল পুলিশ। অভিযোগের আঙুল তৃণমূল নেতা জুব্বার শেখ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় সুপারি কিলার-সহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই ঘটনার তদন্তে নেমে মোট ১৩টি আগ্নেয়াস্ত্র ও ১০০টির বেশি কার্তুজ উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে খবর, জেলে বসেই পরিকল্পনা করেছিলেন তৃণমূল নেতা তৃণমূলের প্রাক্তন সভাপতি জুব্বার শেখ। তাঁর স্ত্রী ফতেমা বিবিকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়। তদন্তে নেমে ওড়িশা এবং কর্নাটক থেকে দুই সুপারি কিলারকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অতুল ভি সাংবাদিক বৈঠক করে জানান, কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তাঁর ছেলে আবু সুফিয়ানকে খুনের ঘটনায় মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই ঘটনার তদন্তে নেমে ১৩টি আগ্নেয়াস্ত্র ও ১০০টির বেশি কার্তুজ বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও ২টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement

উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাতে নদিয়ার নাকাশিপাড়ায় নৃশংসভাবে খুন করা হয় কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তাঁর ছেলে আবু সুফিয়ানকে। বেথুয়া থেকে গাড়িতে করে বাড়ির দিকে ফেরার সময় রাতের অন্ধকারে খুব কাছ থেকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। এমনকী মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতা জুব্বার শেখ ও তাঁর দলবলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে পরিবার। সেই ঘটনার প্রাথমিক তদন্তের পর পুলিশ জানাল, রাজ্যে পালাবদলের পর এলাকায় দাপট কমে গিয়েছিল তৃণমূল নেতা ও তাঁর সঙ্গীদের। এলাকার দখলও হাত থেকে বেরিয়ে গিয়েছিল। মূলত রাজনৈতিক কারণেই কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুন করা হয়। এই ঘটনায় আরও ৭ জনের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.