সঞ্জিত ঘোষ, নদিয়া: পুলিশ ও এসটিএফের যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। রবিবার সকালে নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযানে উদ্ধার এই মাদক। একটি গাড়ি আটকে তল্লাশি করতেই বেরিয়ে আসে বস্তা বস্তা মাদক। প্রায় ১ কুইন্টাল ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের কাছে গোপন সূত্রে খবর আসে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত জোড়াকুটি এলাকা দিয়ে বিপুল পরিমাণ গাঁজা পাচার করার চেষ্টা হচ্ছে। সেই মোতাবেক বিশাল পুলিশবাহিনী নিয়ে অভিযান চালায় এসটিএফ ও কোতোয়ালি থানার পুলিশ। সন্দেহজনক গাড়িটিকে আটক করতেই ভিতর থেকে বস্তা বস্তা গাঁজা উদ্ধার হয়। যার ওজন প্রায় ১ কুইন্টাল ৩০ কেজি। আনুমানিক বাজারমূল্য ৬ লক্ষ টাকারও বেশি। গাড়িচালক ও খালাসিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজনের বাড়ি নদিয়ার পলাশিপাড়া থানা এলাকায়। অন্যজন, মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা।
তবে এই গাঁজা কোথায় পাচার করা হচ্ছিল তা জানা যায়নি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। অন্যদিকে, উদ্ধার হওয়া গাঁজাগুলি কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে। দিনেদুপুরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে