সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেই জলে মেলে জীবন, সেই জলই কেড়ে নিল প্রাণ৷ শনিবার মাঝরাতে কালনা-শান্তিপুর জলপথে নৌকাডুবিতে এখনও পর্যন্ত ১৬ জনের দেহ উদ্ধার করতে পেরেছে উদ্ধারকারী দল৷ আরও বহু যাত্রীর প্রাণহানীর আশঙ্কা রয়েছে৷
নৌকাডুবিকে কেন্দ্র করে উদ্ধারে প্রশাসনিক গাফিলতির অভিযোগে রবিবার সকালে দফায় দফায় পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুর ফেরিঘাট৷ উত্তেজিত জনতা পুড়িয়ে দেয় ঘাটে বাঁধা ফেরি পারাপারের পাঁচটি নৌকা ও একটি সরকারি লঞ্চ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশকে লক্ষ্য করে ছোড়া ইটে শান্তিপুর থানার এসআই-সহ জখম হন তিন পুলিশকর্মী৷

পুলিশও কাঁদানে গ্যাসের শেল ফাটায়, রবার বুলেটও ছোড়ে৷ শনিবার রাতে কালনায় ছিল ভবা পাগলার উৎসব৷ সেই উপলক্ষ্যেই মেলায় ভিড় জমান এলাকাবাসী৷ মেলা থেকে ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনায়৷ অতিরিক্ত যাত্রী নেওয়ার করণেই এই দুর্ঘটনা বলে অনুমান পুলিশের৷জানা গিয়েছে, ফেরিঘাটটি লিজ নিয়েছিলেন রঞ্জিত মোদক নামে এক ব্যক্তি৷ ঘটনার পর থেকে তিনি ফেরার৷
সর্বশেষ খবর
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা