জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। তার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে মারা হল। ঘটনায় মৃতের ভাইপো ও বউদিকে গ্রেপ্তার করল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার চাঁদা জামতলা এলাকায়। মৃতের নাম হানেফ মণ্ডল। বুধবার সকালে ওই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে কাকা-ভাইপোর মধ্যে বিবাদ চলছিল। কাকা হানেফ মণ্ডলকে মাঝেমধ্যে মেরে ফেলার হুমকিও দেওয়া হত। আজ বুধবার সকালে হানেফ মণ্ডল কাজ করছিলেন। সেসময় ফের ওই জমির দখল নিয়ে ঝামেলা শুরু হয়। জানা গিয়েছে, ওই ৫৮ বছরের প্রৌঢ় ব্যক্তি নিজের জমিতে বেড়া দিচ্ছিলেন। সেসময় ভাইপো পিয়ানুর মণ্ডল তাঁকে বাধা দেন। কিছু সময় তর্কের পরেই শুরু হয়ে যায় কাকাকে মারধর। ইট দিয়ে তাঁকে ক্রমাগত আঘাত করা হয়। পিয়ানুরের মা আজিফাও হানিফকে মারধর করে বলে অভিযোগ।
ওই ব্যক্তিকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পুত্রবধূ মুসলিমা মণ্ডলের অভিযোগ, পিয়ানুর ও আজিকা নিজেরাই নিজেদের জমি মেপে নিয়েছিলেন। উল্টে শ্বশুরকে ভয় দেখানো হত। শ্বশুরকে ওরা পিটিয়ে খুন করেছে। ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে মা ও ছেলেকে। এদিনই তাঁদের বনগাঁ মহকুমা হাসপাতালে তোলা হয়।
সর্বশেষ খবর
-
‘গদ্দারদের ফেরাব না’, কড়া বার্তার পর মমতার ঘোষণা, ‘শহিদ সমাবেশ হবেই’
-
ম্যাচ চলাকালীনই তুমুল ঝগড়া, সেই দুই সতীর্থই রেকর্ড ভাঙা ম্যাচে জেতালেন বেলজিয়ামকে
-
‘লক আপ’-এ হাঁটুর বয়সি পুরুষ সহ-শিল্পীকে বলপূর্বক চুম্বন, যৌন হেনস্তা! বিতর্কে রাম কাপুর
-
কাতারে শান্তি আলোচনায় ইরান-আমেরিকা, কী বার্তা দু’দেশের, মধ্যপ্রাচ্যে ফিরবে শান্তি?
-
সরকারি প্রকল্প থেকে বঞ্চিত SIR-এ বাদ পড়ারা! মামলা দায়ের হাই কোর্টে