রঞ্জন মহাপাত্র, কাঁথি: বাড়িতেই দাদাদের যৌন নির্যাতনের শিকার কিশোরী! লজ্জায় আত্মঘাতী কিশোরী। মৃত্যুর ৫৩ দিন পর পটাশপুরে নাবালিকার আত্মহত্যার ঘটনায় নয়া মোড়। সোশাল মিডিয়ায় ভাইরাল হয় যৌন নির্যাতনের ভিডিও। যার জেরে গ্রেপ্তার ২ নিকট আত্মীয়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার মির্জাপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় মাস আগে মির্জাপুরের ১৪ বছরের এক নাবালিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। কিন্তু পরিবারের লোকেরা মৃত্যু সঠিক কারণ জানতে পারেননি। প্রায় ৫০ দিন পরে নাবালিকাকে যৌন উৎপীড়ন করার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। পরিবারের লোকেরা জানতে পারেন, কিশোরীর দুই তুতো দাদা তার উপর যৌন অত্যাচার চালায়। পুরো ঘটনাটি মোবাইলে ভিডিও করে রাখে তারা। সোশাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়।
পরিবার সূত্রের জানা গিয়েছে, সেই সময় নাবালিকা ভয়ে ও লজ্জায় যৌন নির্যাতনের কথা বাড়িতে কিছু বলতে পারেনি। দুই যুবক সম্পর্কে কিশোরীর খুড়তুতো ও জেঠতুতো দাদা হয়। পরে ভিডিও দেখে দুই যুবককে চিহ্নিত করে পটাশপুর থানার পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে কাঁথি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সর্বশেষ খবর
-
সাড়ে ৩ দশক পর! রক্তাক্ত অধ্যায় পেরিয়ে কাশ্মীরে রাম মন্দির বানাচ্ছেন কাশ্মীরি পণ্ডিতরা
-
১৫ বছরেই অধিনায়ক! দলীপ ট্রফিতে নতুন ইতিহাস বৈভব সূর্যবংশীর, কীভাবে এল সুযোগ?
-
‘গজনির মতোই স্মৃতিভ্রংশ হয়েছে,’ আমিরের স্মৃতিশক্তি নিয়ে রসিকতা সোনম ওয়াংচুকের
-
পড়ুয়াদের স্বার্থে বিরাট সিদ্ধান্ত, বড় বদল রাজ্য জয়েন্ট কাউন্সিলিং প্রক্রিয়ায়!
-
বিপর্যয়ের আগে ‘টিকটক’ ভিডিও! নেপালে মা-পিসির খোঁজে হন্যে ভারতীয় বংশোদ্ভূত তরুণী