সুরজিত দেব, ডায়মন্ড হারবার: মদ্যপ অবস্থায় রাস্তায় কোনও বিষয় নিয়ে কথা কাটাকাটি থেকে বচসা! সেই ঘটনার প্রেক্ষিতে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। মৃত যুবকের নাম বরুণ মণ্ডল। খুনের অভিযোগে দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার রাতে মহেশতলার গোপালপুর মালিপাড়ায় ওই ঘটনা ঘটেছে। ১৩ নম্বর ওয়ার্ডের ওই এলাকায় কালীপুজো হয়েছে। গতকাল, মঙ্গলবার রাতে ওই পুজো মণ্ডপের সামনেই ছিলেন চিরঞ্জিত মিত্র, শুভঙ্কর মিত্র, বরুণ মণ্ডল। চিরঞ্জিত ও শুভঙ্কর সম্পর্কে দুই ভাই। বরুণ তাঁদের বন্ধু। রাত ১১টা নাগাদ বছর ৪০-এর বরুণের সঙ্গে দুই ভাইয়ের কোনও বিষয় নিয়ে বচসা বাঁধে বলে অভিযোগ। অভিযোগ, দুই ভাই বরুণকে কার্যত রাস্তায় ফেলে মারধর করেন। অভিযোগ, বরুণের বুকে একাধিক লাথি মারা হয়। শুধু তাই নয়, বরুণকে লাঠি, ঘুসি মারা হয়!
স্থানীয়রা জখম ওই যুবককে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেয় অনেক আগেই মারা গিয়েছেন যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মহেশতলা থানার পুলিশ। দুই ভাইকে প্রথমে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনজনই মদ্যপ অবস্থায় ছিলেন। বচসার জেরে ধাক্কাধাক্কি হয়। সেসময় রাস্তায় পড়ে গিয়েছিলেন ওই যুবক। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাপা উত্তেজনা ছড়ায়। রাতেই ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে