Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
Alipurduar

খেলার ছলে ট্রাক্টরে চাপাই কাল! ধারালো ফলায় চাপা পড়ে মৃত্যু দুই শিশুর

নদীতে উলটে যায় ট্রাক্টর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৩, ১১:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৩, ১১:২৯

options
link
খেলার ছলে ট্রাক্টরে চাপাই কাল! ধারালো ফলায় চাপা পড়ে মৃত্যু দুই শিশুর zoom
Advertisement

রাজ কুমার, আলিপুরদুয়ার: বেহালার চৌরাস্তায় প্রাথমিক স্কুল ছাত্রের মৃত্যুর রেশ এখনও কাটেনি। এবার আরও এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল আলিপুরদুয়ারের মাদারিহাটে। দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারাল দুই শিশুর। বুধবার বিকেলে ট্রাক্টর চাপা পড়ে মর্মান্তিকভাবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটল মাদারিহাটের জাহাজিপাড়াতে।

মৃত দুই শিশুর নাম দীপক মুণ্ডা (১২) ও মামন মুণ্ড (১২)। জানা গিয়েছে, এদিন বিকেল চারটে নাগাদ খেতের কাজ সেরে একটি ট্রাক্টর নদীতে নিয়ে নিয়ে যাচ্ছিলেন চালক। সেই সময় মধ্য রাঙ্গালিবাজনা এলাকার জাহাজি পাড়ায় খেলার ছলে দুই শিশু ট্রাক্টরে উঠে বসে। তাদের নিয়েই নদীর দিকে এগিয়ে যায় ট্রাক্টরটি। কিন্তু নদীর পাড়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উলটে যায়। ট্রাক্টরের ধারালো ফলায় চাপা পরে যায় দুই শিশু। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: এবার নবান্নে করা যাবে প্রেগন্যান্সি টেস্ট! জেনে নিন খুঁটিনাটি]

স্থানীয়রা তড়িঘড়ি বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভরতি করলে চিকিৎসকরা ওই দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। মাদারিহাট থানার ওসি গৌরব হাঁসদা বলেন, “অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। মৃত দুই শিশু ছাড়াও আরও একজন জখম হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা ট্রাক্টরটি সিজ করেছি। ট্রাক্টর চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছি আমরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

রাঙ্গালিবাজনার স্থানীয় বাসিন্দা আবদুল কালাম আজাদ বলেন, “খেলার ছলে গ্রামে মাঝেমধ্যেই শিশুরা ট্রাক্টরে উঠে বসে। কিন্তু এমন দুর্ঘটনা ঘটে যাবে আমরা তা স্বপ্নেও ভাবতে পারিনি। ট্রাক্টরের মালিক ও তাঁর এক আত্মীয় ট্রাক্টরে ছিল বলে জানা গিয়েছে। অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা এটি। সকলেই শোকাহত।”

[আরও পড়ুন: তৃণমূলে যোগ দেওয়ার পরই কংগ্রেসের বিজয়ী প্রার্থীর ছেলেকে কুপিয়ে ‘খুন’, রণক্ষেত্র খড়গ্রাম]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.