Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Maldah

ছিনতাইয়ে বাধা! মালদহে দুই ভলান্টিয়ারকে হাঁসুয়ার কোপ

তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১২, ২০২৩, ১৩:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১২, ২০২৩, ১৩:১২

options
link
ছিনতাইয়ে বাধা! মালদহে দুই ভলান্টিয়ারকে হাঁসুয়ার কোপ zoom
Advertisement

বাবুল হক, মালদহ: ছিনতাইয়ে বাধা দেওয়ায় আক্রান্ত দুই সিভিক ভলান্টিয়ার। লাঠিসোটা এবং হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল মালদহে (Maldah)। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ি থানার গাজিয়া ডাপ এলাকায়। স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

জানা গিয়েছে, আক্রান্ত দুই সিভিক ভলান্টিয়ারের নাম এম ডি সালাম আলি এবং দেবাশিস কর্মকার। এই দুই সিভিক ভলান্টিয়ার মোথাবাড়ি থানায় কর্মরত। গতকাল রাত আটটা থেকে রাত একটা পর্যন্ত তাঁদের ডিউটি ছিল গাজিয়া ডাপ এলাকায়। তাঁদের দাবি, ডিউটির সময় চার দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে তাঁদের কাছে এসে বাইক এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ায় দুই সিভিক ভলান্টিয়ারকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ইজরায়েল থেকে বলছি… রক্তাক্ত যুদ্ধক্ষেত্র থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন বাঙালি ছাত্র]

এর পর কোনওমতে সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে পালিয়ে করে গভীর রাতে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আক্রান্ত দুই সিভিক ভলান্টিয়ার মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: ‘সহানুভূতি নয়, অধিকারের সঙ্গে ফিরুক শান্তি …’ বলছেন প্যালেস্টাইনের ভূমিপুত্ররা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.