ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: এবার উত্তরপ্রদেশ কংগ্রেস শিবিরে ভাঙন। শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস নেতা রাজেশপতি ত্রিপাঠী ও ললিতেশ ত্রিপাঠী। যোগদান কর্মসূচির মাঝেই ছট পুজোর পর বারাণসী যাবেন বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একাধিক কর্মসূচি নিয়ে ২৪ অক্টোবর অর্থাৎ রবিবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে শিলিগুড়িতে যোগদান কর্মসূচি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সেখানেই তৃণমূলে যোগ দেন উত্তরপ্রদেশের দুই কংগ্রেস নেতা রাজেশপতি ত্রিপাঠী ও ললিতেশ ত্রিপাঠী। তৃণমূলে যোগদানের পরই তৃণমূল নেত্রীর হয়ে লড়াইয়ের ডাক দেন দুই প্রাক্তন কংগ্রেস নেতা। এদিনও বিজেপিকে একহাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেছেন, সব কাজে কেন্দ্রের বাধার মুখে পড়তে হচ্ছে। তবে এসবে যে তিনি মোটেও গুরুত্ব দিচ্ছেন না তা বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
[আরও পড়ুন: WB Bypolls: ‘বিজেপি ভাইরাস, যার ভ্যাকসিন মমতা বন্দ্যোপাধ্যায়’, দিনহাটা থেকে তোপ অভিষেকের]

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি সামনেই গোয়া যাচ্ছি। ওখানেও বিভিন্ন কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। ছট পুজোর পর বারাণসী যাব। এভাবে আমাদের আটকানো যাবে না। তৃণমূলের প্রতি মানুষের ভরসা বাড়ছে। বাংলায় যখন পেরেছি, ভারতেও পারব।”
[আরও পড়ুন: দীর্ঘদিন ধরে ঘরবন্দি কেতুগ্রামের মানসিক ভারসাম্যহীন যুবক, সরকারি সাহায্যের আরজি পরিবারের]
সর্বশেষ খবর
-
গর্ভাবস্থায় কেমন হবে ঘরের সাজ? হবু মায়ের সুস্থতায় জেনে রাখুন বাস্তুর নিয়ম
-
দুর্গাপুরের আদিবাসী যুবকের রহস্যমৃত্যু! ছত্তিশগড়ের জঙ্গলে উদ্ধার পরিযায়ীর পচাগলা দেহ
-
গুরুদ্বারের কাছে তরোয়াল নিয়ে হামলা, অকালি প্রধান সুখবীরকে খুনের চেষ্টা নিহাঙ্গ শিখদের!
-
‘চটিচাটা’ বনাম ‘বুটচাটা’, কল্যাণ ও রাজ্যের এজির বাকবিতণ্ডায় হাই কোর্টে তুলকালাম
-
ব্রিগেডে ৩ লক্ষাধিক ভক্তের সমাগমে হবে রামকথা! গীতাপাঠের পর নতুন কর্মসূচি শহরে