Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬

অটো-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২

তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১১, ২০১৯, ২১:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১১, ২০১৯, ২১:১৯

options
link
অটো-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২ zoom
Advertisement

রাজা দাস, বালুরঘাট: দুটি পৃথক দূর্ঘটনায় মৃত ২৷ আহত ১১ জন। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানা এলাকায় ঘটে যাওয়া দুটি দূর্ঘটনায় মৃত ও আহতরা ছিলেন অটোর যাত্রী।

জানা গিয়েছে, সোমবার প্রথম দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার পাথরঘাটা এলাকায়। এদিন সকালে পার্শ্ববর্তী ধাউল এলাকার দিনমজুররা শ্রমিকের কাজের জন্য বুনিয়াদপুরের দিকে আসছিলেন একটি অটোতে চেপে। অপরদিকে বুনিয়াদপুর থেকে মালদহের দিকে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। বংশীহারি থানার পাথরঘাটা এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সামনে আসা অটোকে ধাক্কা মারে। অটোচালক-সহ আহত হন ৭ জন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে পাশের রশিদপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে নীলমণি মার্ডি (২৬) নামে একজনকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আহত রেশমি কোলে (৩০) নামে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক৷ তাঁকে রশিদপুর থেকে গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।সেখানেই চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় রেশমীর। আটো যাত্রী রামু সোরেন, মনিকা মুর্মু, আরতী টুডু ও চালক দীনেশ দাসকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তৃণমূলের প্রার্থীতালিকায় চমক, থাকছেন একাধিক সুপারস্টার ]

এদিকে, দুর্ঘটনার ফলে ৫১২ নম্বর জাতীয় সড়কে সৃষ্টি হয় যানজটের। এরপর বংশীহারী থানার পুলিশ এসে স্বাভাবিক করে যান চলাচল।মৃত দুই জন-সহ আহতরা সকলেই পেশায় শ্রমিক৷ স্থানীয় বাসিন্দা মিলন সরকার জানান, সকালবেলা একটি অটো মেহেন্দিপাড়া থেকে বুনিয়াদপুরের দিকে যাচ্ছিল। সেই সময় পাথরঘাটা এলাকায় ৫১২ নং জাতীয় সড়কে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সামনে আসা অটোকে ধাক্কা মারে। ঘটনায় দুই জন শ্রমিকের মৃত্যু হয়েছে। পিকআপ ভ্যানের চালক পলাতক।  

অপরদিকে, বংশীহারী থানার নারায়ণপুর এলাকায় লরির পেছনে একটি অটো ধাক্কা মারলে আহত হন ছয় জন। এরা সকলেই কুশমন্ডি এলাকার বাসিন্দা। বুদ্ধি রায় নামের এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। পৃথক দুটি দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ।

ফ্যানের স্পিড বাড়ল দক্ষিণবঙ্গে, শুরু এসি কেনার তোড়জোড় ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.