নন্দন দত্ত, সিউড়ি: তারাপীঠে জল ঢালতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই পুণ্যার্থীর। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের রামপুরহাটের মুনসুবা মোড়ের কাছে।
মৃতদের নাম বিশাল কুমার ও নীতিশ কুমার। তাঁদের বাড়ি বিহারের কাটিহার জেলার কুরসেলাগড় গ্রামে। জানা গিয়েছে, গতকাল তারাপীঠ মন্দিরে জল ঢালতে বিহার থেকে তিনটি বাইকে এসেছিলেন পাঁচ যুবক। পুজোও দেওয়া হয়ে গিয়েছিল। বাড়ি ফেরার পথে বিপত্তি।
[আরও পড়ুন: গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ‘গণধর্ষণ’ মালদহে, গ্রেপ্তার দুই তৃণমূল কর্মী]
বুধবার দুপুরে তাঁরা রামপুরহাট মুনসুবা মোড়ের কাছে একটি পেট্রল পাম্পে বাইকে তেল ভরেন। এর পর বাইক চালিয়ে ১৪ নম্বর জাতীয় সড়কে ওঠার সময় একটি পাথরবোঝাই লরি তাদের দুজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ ও দমকল বাহিনী। ঘাতক লরিটির খোঁজে তল্লাশি চালাচ্ছে রামপুরহাট থানার পুলিশ।
[আরও পড়ুন: ব্যক্তিগত লিচুবাগানে সরকারি টিউবওয়েলে ঝুলছে তালা! শোরগোল মুর্শিদাবাদে]
সর্বশেষ খবর
-
‘বিজেপির দরজা বন্ধ, তাতেই দলটা…’, তৃণমূলের ভাঙনে অভিষেকের ‘দরজা’ মন্তব্য মনে করালেন দিলীপ
-
চালকল সিন্ডিকেটের ‘অঘোষিত সম্রাট’,কোটি কোটি টাকা আত্মসাতে গ্রেপ্তার অনুব্রতর ‘ছায়াসঙ্গী’
-
এবার কলকাতা পুরসভাতেও ‘নতুন তৃণমূল’, কানন-স্নেহে ‘ছোট লালবাড়ি’র রাশও হারাবেন মমতা!
-
সিএবির সাপোর্ট ছাড়া একশো ম্যাচ খেলতে পারত? ‘প্রতিভাহীন’ সৌরাশিসকে পালটা কোষাধ্যক্ষের
-
তৃণমূলের হাতছাড়া বিধাননগর পুরনিগমও! ইস্তফা দিলেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী