সমক্য খান, মেদিনীপুর: খাঁচা বসেছে অনেক দিন। ড্রোনও চক্কর মারছে। জঙ্গলে জঙ্গলে টহল দিচ্ছেন বনকর্মীরা। এত কাণ্ডের পরও ছাপ ছাড়া বাঘ মামার কোনও খবর নেই। উলটে তিনটি জেলার নানা প্রান্তের মানুষ বাঘের ভয়ে সিঁটিয়ে রয়েছেন। এমন এক পরিস্থিতিতে বাঘ ধরতে গিয়ে গোয়ালতোড়ের জঙ্গলে ২ বনকর্মীর মৃত্যু হল। বন দপ্তরের গাড়ির মধ্যে তাঁদের মৃত্যুর ঘটনায় রহস্য দানা বেঁধেছে।
[গাড়ি থেকে নামিয়ে শিল্পী ব্রততীকে হেনস্তা, অকথ্য গালিগালাজ]

মৃত দুই বনকর্মীর নাম দামোদর মুর্মু (৪২) এবং গাড়ির চালক অমল চক্রবর্তী। মঙ্গলবার সকালে দুজনের সংজ্ঞাহীন দেহ বন দপ্তরের টহলদার গাড়ি ‘ঐরাবত’-এর মধ্যে পাওয়া যায়। রয়্যাল বেঙ্গলের আতঙ্কে কিছু দিন ধরে জুজু গোয়ালতোড়ের বাসিন্দারা। গাড়ির মধ্যে দুজনের মৃতদেহ দেখতে পেয়ে অনেকেই ভয় পেয়ে যান। তবে মৃতদেহের শরীরের কোথাও আঘাতের চিহ্ন মেলেনি। বন দপ্তর ও পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান শ্বাসকষ্টের কারণে এই ঘটনা। গোয়ালতোড়ের নয়াবসত রেঞ্জের হামারগুড়ি জঙ্গলের পাশে গাড়িটি ছিল। এলাকার বাসিন্দাদের অনুমান বাঘের ভয়ে গাড়ির দরজা, জানলা বন্ধ করে দুজন ঘুমোচ্ছিলেন। আতঙ্কে গাড়ির চালক অমল মুর্মু নিজের সিট ছেড়ে ভিতরে চলে যান। রাতে জেনারেটর চলছিল। তার ফলে কোনও বিষাক্ত গ্যাসের কারণে দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হতে পারে। গাড়িটিতে কোনও ভেন্টিলেশন ছিল না। গাড়িটিতে ঘুমপাড়ানি গুলির বন্দুক, বাঘ ধরার জাল, টর্চ লাইট এবং জল ছিল।
[পুজোর আগে গান্ধীজির জন্মদিনেই ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রো]
বন দপ্তর সূত্রে খবর, বাঘ ধরার এই অভিযানে দুই কর্মী খুব ভাল কাজ করছিলেন। তাদের স্ট্যান্ডবাই হিসাবে রাখা হয়েছিল। তবে এদিনের ঘটনায় রয়্যাল বেঙ্গল টাইগার পাকড়াও অভিযানের তৎপরতা তাল কাটতে পারে বলে মনে করা হচ্ছে। যে গাড়িতে ওই বনকর্মীরা ছিলেন তা ছিল কাচ দিয়ে ঘেরা। এমনকী জানলায় মোটে তারের দেওয়াল ছিল। তবুও দুই কর্মী বাঘের আতঙ্কে ছিলেন বলে মনে করছেন স্থানীয়রা। মঙ্গলবারের এই ঘটনায় গোয়ালতোড়ে উদ্বেগ আরও চেপে বসেছে।
ছবি: নিতাই রক্ষিত
সর্বশেষ খবর
-
কৌতুকের মোড়কে পুলিশি ধরপাকড়! কেমন হল ‘প্রীতম অ্যান্ড পেদ্রো’?
-
ভরপুর প্রেম-যৌনতা, কিন্তু… কোন বিপদ লুকিয়ে নবপ্রজন্মের ‘ওয়াইল্ডফ্লাওয়ারিং’ ডেটিংয়ে?
-
বিরল HLH রোগে ৩৮ বছরেই প্রয়াত আফগান পেসার, অসুখের লক্ষণ কী, আদৌ প্রতিকার সম্ভব?
-
কাটমানি, তোলাবাজির অভিযোগ! বক্সখাটের ভিতর থেকে তৃণমূলনেত্রীকে তুলে নিয়ে গেল পুলিশ
-
পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর, ৫০ শতাংশ এরিয়ার দেবে নবান্ন, কবে পাবেন টাকা?