Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
Cooch Behar

প্রবল গতিতে ধাক্কা, যাত্রীসমেত জাতীয় সড়কে একাধিকবার পালটি অটোর! মৃত্যু ২ জনের

চারচাকা গাড়ি ও যাত্রীবোঝাই অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ। ধাক্কা লাগার পরে অটোটি বেশ কয়েকবার পালটি খেয়ে যায়! দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু'জন, চারজন গুরুতর জখম। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কোচবিহারের রাজারহাট এলাকায়। সংঘর্ষ এতটাই সজোরে হয়, যে অটোটির সামনে অংশ ভেঙে দু'টুকরো হয়ে গিয়েছে।

বিক্রম রায়
বিক্রম রায়

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১৪:০৩

link
বিক্রম রায়
বিক্রম রায়

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১৪:০৩

options
link
প্রবল গতিতে ধাক্কা, যাত্রীসমেত জাতীয় সড়কে একাধিকবার পালটি অটোর! মৃত্যু ২ জনের zoom
দুর্ঘটনাগ্রস্ত অটো। নিজস্ব চিত্র
Advertisement

চারচাকা গাড়ি ও যাত্রীবোঝাই অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ। ধাক্কা লাগার পরে অটোটি বেশ কয়েকবার পালটি খেয়ে যায়! দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জন, চারজন গুরুতর জখম। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কোচবিহারের রাজারহাট এলাকায়। সংঘর্ষ এতটাই সজোরে হয়, যে অটোটির সামনে অংশ ভেঙে দু’টুকরো হয়ে গিয়েছে। জখমরা হাসপাতালে ভর্তি।

রবিবার সকালে ওই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, ১৭ নম্বর জাতীয় সড়ক ধরে ওই চারচাকার প্রাইভেট গাড়িটি পুণ্ডিবাড়ি থেকে রাজারহাটের দিকে যাচ্ছিল। উলটো দিক থেকে খাগরাবাড়ি থেকে রাজারহাটের দিকে যাত্রীদের নিয়ে ওই অটোটি যাচ্ছিল। দুটি গাড়িই প্রবল গতিতে যাচ্ছিল। ফলে শেষমুহূর্তে চেষ্টা করলেও ওই সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। সংঘর্ষের পরই যাত্রীসমেত অটোটি বেশ কয়েক বার পালটি খায়।

Advertisement

বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে যান। অটো থেকে যাত্রীদের উদ্ধার করা হয়। চারচাকা গাড়িটির থেকেও আরোহীর বার করে আনা হয়। জখম ৬ জনকে উদ্ধার করে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। চারজনকে হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটো ও গাড়িটিকে আটক করেছে। দুটি গাড়িই প্রবল গতিতে ছিল। সেজন্যই চারচাকা গাড়িটির সামনের অংশ দুমড়ে গিয়েছে। অটোর সামনে অংশ ভেঙে দু’ভাগ হয়ে গিয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.