শাহাজাদ হোসেন, ফরাক্কা: কেন্দ্রীয় বাহিনী থাকায় বন্ধ স্কুল। তা না জেনে স্কুলে যাওয়াই কাল। স্কুল বন্ধ দেখে গঙ্গায় স্নান করতে নেমে ধুলিয়ানে তলিয়ে গেল তিন স্কুল ছাত্র। ১ জনকে উদ্ধার করা গেলেও এখনও হদিশ মেলেনি ২ জনের। এই ঘটনায় ব্যাপক শোরগোল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গাঘাটে।
জানা গিয়েছে, তলিয়ে যাওয়া দুই ছাত্রের নাম রোহান শেখ (১২) এবং মোজাহিদ শেখ (১৩)। তাদের বাড়ি সামশেরগঞ্জের হিজলতলা গ্রামে। উভয়েই কাঞ্চনতলা জে ডি জে ইনস্টিটিউশনের ষষ্ঠ শ্রেণির ছাত্র। অন্যান্য সব স্কুল খুললেও কাঞ্চনতলা স্কুলে এখনও কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ফলে ক্লাস হচ্ছে না। বিষয়টি না জেনেই এদিন রোহান, মোজাহিদ-সহ ৩ ছাত্র স্কুলে যায়। গিয়ে দেখে স্কুল বন্ধ। এরপরই তারা গঙ্গার ধারে খেলতে যায়। তখনই পাড়ে ব্যাগ রেখে নদীতে স্নান করতে নামে তিনজন।
[আরও পড়ুন: নবম শ্রেণির ছাত্রীকে কানমলা দেওয়ার ‘শাস্তি’, পড়ুয়ার বাবার মারে হাত ভাঙল শিক্ষকের!]
দীর্ঘক্ষন পেরিয়ে গেলেও ফেরেনি তারা। এরপরই ডুবে যাওয়ার খবর চাউর হয়ে যায়। তৎক্ষণাৎ একজন মাঝির তৎপরতায় নাজিম শেখ নামে এক ছাত্রকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। বাকি দুজনের হদিশ মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ। ছুটে যায় ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
[আরও পড়ুন: মালদহের পর এবার শিলিগুড়ি, সালিশি সভায় আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মারের অভিযোগ]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের আগে মেসির মুকুটে নতুন পালক, প্রথম ফুটবলার হিসাবে জিতলেন এই পুরস্কার
-
কলকাতা পুরসভা বাঁচানোর মরিয়া চেষ্টা! ১৯ জুন অধিবেশনের ডাক ‘পুরনো তৃণমূলে’র
-
আইসক্রিম ভেবে ‘ক্ষতিকর’ ফ্রোজেন ডেজার্ট খাচ্ছেন না তো? পার্থক্য না বুঝলেই মুশকিল
-
মমতার দুর্দিনে বেসুরে গাইছেন বাবুলও! রাজনীতিতে সবই ন্যায্য দেখছেন সুপ্রিয়?
-
রুপোর গ্লাসে জল খান কঙ্গনা রানাউত! উপকারিতা জানলে আপনিও খাবেন