জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: একই বাড়ির দুই বউকে নিয়ে পালিয়ে চর্চায় উঠে এসেছিলেন বাগদার ‘রোমিও’। প্রেমিকের সঙ্গে পালিয়েও ঘর বাঁধার স্বপ্ন পূরণ হল না ২ বধূর। কলকাতা থেকে অবশেষে গ্রেপ্তার বাগদার দুই জা।
উত্তর ২৪ পরগনার বাগদার মালিদা গ্রামের শেখ পরিবার। ওই বাড়ির ২ ছেলে কয়েকবছর আগে বিয়ে করেন। তাঁদের সন্তানও রয়েছে। জানা গিয়েছে, তাঁদের স্ত্রী-রা পাড়ারই যুবক আরিফ মোল্লার সঙ্গে পালিয়েছিলেন। অভিযোগ, চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে শ্বশুর-শাশুড়ি ও তিন কন্যা সন্তানকে বেহুঁশ করেন দুই বউ। তারপর উধাও হয়ে যান। অভিযোগ, বধূদের এই কাণ্ড ঘটাতে সাহায্য করেন তাঁদের ‘প্রেমিক’ আরিফ।
শেখ পরিবারের ছোট ছেলে আনিসুর শেখ বলেন, “আগেও আরিফ আমার স্ত্রী ও বড় বউদিকে নিয়ে পালিয়েছিল। বাচ্চাদের কথা ভেবে ওদের ফিরিয়ে আনি। এবার চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে বাবা-মা ও বাচ্চাদের বেহুঁশ করে পালিয়েছে। আরিফের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” থানায় অভিযোগও দায়ের করেন তাঁরা। তার ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় দুই বধূকে।
প্রসঙ্গত, অভিযুক্ত আরিফও বিবাহিত। তাঁরও সন্তান রয়েছে। আরিফের স্ত্রী সোনিয়া মোল্লার কথায়, “আমি জানতাম স্বামীর সঙ্গে ওঁদের সম্পর্ক আছে। এবার একসঙ্গে দুই বউকে নিয়ে পালিয়েছে। আমারও একটা জীবন আছে, আমার বাচ্চাদের জীবন আছে। আরিফ আর ওই দুই বউয়ের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
সর্বশেষ খবর
-
মাতৃত্বকালীন ছুটি থেকে ফিরে আসতে চাপ! মার্কিন প্রেস সচিব পদে ইস্তফা ক্যারোলিনের, ক্ষুব্ধ ট্রাম্পের উপর?
-
‘মুখ খুললেই মিম, বউ বলেছে চুপ থাকো’, মৌনব্রত ভেঙে কী জানালেন রবি কিষেণ?
-
স্বপ্ন ছিল পাক সেনায় যোগের! সুযোগ না পেয়ে আইএসআই চর রানা রউফ
-
আগামী মরশুমে কেকেআরেই খেলবেন হার্দিক! ভিডিও পোস্ট করে বড়সড় ইঙ্গিত নাইটদের
-
গম্ভীররা দেখে যাওয়ার পরেই বদলে দেওয়া হল পিচ! শ্রীলঙ্কায় ২২ গজ নিয়ে চরম ধন্দে ভারত