সোমনাথ রায়, নয়াদিল্লি: নির্বাচনের(Lok Sabha Election 2024) নির্ঘন্ট ঘোষণা হতেই রাজ্য পুলিশের ডিজি বদল করেছে কমিশন। এবার ভোটের মুখে রাজ্যের চার জেলার জেলাশাসক বদল করল জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম। তবে শুধু বাংলা নয়, আরও তিন রাজ্যের পুলিশ সুপার এবং জেলাশাসক বদল করল কমিশন। কোন কোন রাজ্য রয়েছে তালিকায়?
বিজেপিশাসিত গুজরাটের ছোটা উদয়পুর এবং আহমেদাবাদের গ্রামীণ অঞ্চলের পুলিশ সুপার বদল করা হয়েছে। আপের পাঞ্জাবেরও পাঠানকোট, ফাজিলিকা, জলন্ধর (গ্রামীণ), মালেরকোটলা জেলার এসএসপি বদল করা হয়েছে। বিজেডিশাসিত ওড়িশার ঢেনকানল জেলার জেলাশাসক এবং দেওঘর ও কটক গ্রামীণ জেলার পুলিশ সুপার বদল করা হয়েছে।
[আরও পড়ুন: শান্তনু গাঁজাখোর, ভোট দেবেন না! কেন্দ্রীয় মন্ত্রীকে বেনজির আক্রমণ দলেরই বিধায়কের, ভাইরাল অডিও]
প্রসঙ্গত, লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার দিন তিনেকের মধ্যেই রাজ্যের রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে আসীন রাজীব কুমারকে সরিয়ে দেয় কমিশন। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে রাজ্য়ের শাসকদলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল। ভোট ঘোষণার পর তড়িঘড়ি তাঁকে পদ থেকে সরানো হয়। এবার আরও ৪ জেলার জেলাশাসককে সরিয়ে দেওয়া হল। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
[আরও পড়ুন: আচমকা বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি সব্যসাচী চক্রবর্তী]
সর্বশেষ খবর
-
‘এখানেই শেষ নয়’, শাসকের উদ্বেগ বাড়িয়ে ‘আরশোলা’দের পরবর্তী কর্মসূচি ঘোষণা দীপকের
-
নারীপাচার রুখতে টাস্ক ফোর্স, নোংরা করলে ১ সেপ্টেম্বর থেকে জরিমানা, ঘোষণা অগ্নিমিত্রার
-
শেখাতে হবে না হাতে ধরে, মাকে দেখে এই ৬ শিক্ষা পায় ছোট্ট ছেলে
-
ফুটবল না কুস্তি! বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে হাতাহাতিতে চিলি-পর্তুগালের ফুটবলাররা
-
ইন্ডিয়া জোটই ভরসা! ভাঙন চিন্তা মাথায় নিয়ে বৈঠকে যোগ দিতে দিল্লি রওনা মমতার