কল্যাণ চন্দ্র, বহরমপুর: ভোটের আবহে উত্তপ্ত রাজ্য রাজনীতি। প্রতিদিন প্রতিটি দলের প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে চলেছেন। সেই আবহে অন্য ছবি দেখল বহরমপুর। ভোট প্রচারে বেরিয়ে একে অপরের দিকে ফুল ছুড়ে সৌজন্য দেখাল কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী ও বিজেপির নির্মল সাহা।
শনিবার ভোট প্রচারে বেরন বহরমপুর লোকসভার (Baharampure Lok Sabha) কেন্দ্রে বিজেপি প্রার্থী নির্মল সাহা ও কংগ্রেসের অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। হুডখোলা জিপে দুজনেই জনসংযোগ সারছিলেন। প্রচারের সময় দুজনের মিছিল মুখোমুখি হয় বহরমপুরের সমবায়িকা মোড়ে। দেখা হতেই একে অপরের দিকে ফুল ছোড়েন। হাসিমুখে নমস্কার করেন যুযুধান দুই দলের প্রার্থী। বিজেপি প্রার্থীর সঙ্গে গাড়িতে ছিলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। তিনিও অধীরের দিকে ফুল ছোড়েন।
[আরও পড়ুন:পর পর বাইক-অটোয় বেপরোয়া লরির ধাক্কা, পুরুলিয়ায় পথের বলি ৫]
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি (BJP) প্রার্থী বলেন, “প্রচারের সময় অধীর চৌধুরীর সঙ্গে দেখা হয়েছে। উনি আমাকে দেখে নমস্কার জানিয়েছেন। আমিও তাঁর দিকে ফুল ছুড়ে দিয়েছে। আমরা মনে করি রাজনীতিতে সৌজন্য থাকা উচিত।” জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী নির্মল বলেন, “আমি মনে করি বহরমপুরের মানুষ মোদিজির হাত শক্ত করতে ভোট দেবেন।”
ভোট ঘোষণার পর থেকে বার বার উত্তেজনা ছড়িয়েছে বহরমপুর লোকসভায়। প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে অধীরকে। আবার আহত কংগ্রেস কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েও ঝামেলায় জড়িয়েছেন। সেই আবহে শেষ দিনের প্রচারে অন্য ছবি দেখলেন বহরমপুরবাসী।
[আরও পড়ুন: রাষ্ট্রপতির পর রাজ্যপাল, বেফাঁস মন্তব্য করে ফের বিতর্কে অখিল গিরি]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে