সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭৯তম স্বাধীনতা দিবসে দক্ষিণ ২৪ পরগণার রবীন্দ্রগ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত সেবাশ্রম সংঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দির সারাদিনব্যাপী কর্মসূচির আয়োজন করেন।
এদিন সকালে সংঘের সন্ন্যাসী, অতিথি ও স্থানীয় গুণীজনদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে ৭৯টি বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। প্রদান করা হয় স্বামী প্রণবানন্দ মেরিট অ্যাওয়ার্ড। পাশাপাশি সুখী দাম্পত্য জীবনের স্বীকৃতি হিসেবে ৫০ বছরের ঊর্ধ্বে ৭৯টি দম্পতিকে স্বামী প্রণবানন্দ যুগল সেবা সম্মান দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘের স্বামী অন্বেষানন্দজী, স্বামী দেবেশানন্দ ও স্বামী হৃদয়ানন্দ। এছাড়াও বিশিষ্ট সঙ্গীত শিল্পী আচার্য সঞ্জয় চক্রবর্তী, লেখক ও গীতিকবি অনুভব হাজরা, হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ শচীন গিরি, স্থানীয় পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান প্রমুখ অনুষ্ঠানে সামিল ছিলেন।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর