Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
TMC

টেন্ডার পাইয়ে দেওয়ার নামে ২৫ লক্ষ টাকা আত্মসাৎ! কাঠগড়ায় উপপ্রধান

টেন্ডার ও সরকারি কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন! ঠিকাদারদের থেকে প্রায় ২৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পঞ্চায়েতের ভারপ্রাপ্ত উপপ্রধানের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটের কালীনারায়ণপুরে। এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পঞ্চায়েত ও অভিযুক্ত উপপ্রধান।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৬, ১৫:০১

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৬, ১৫:০১

options
link
টেন্ডার পাইয়ে দেওয়ার নামে ২৫ লক্ষ টাকা আত্মসাৎ! কাঠগড়ায় উপপ্রধান zoom
পঞ্চায়েতের সামনে বিক্ষোভ। নিজস্ব চিত্র
Advertisement

টেন্ডার ও সরকারি কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন! ঠিকাদারদের থেকে প্রায় ২৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পঞ্চায়েতের ভারপ্রাপ্ত উপপ্রধানের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটের কালীনারায়ণপুরে। এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পঞ্চায়েত ও অভিযুক্ত উপপ্রধান। তৃণমূলের আরও লোকজন ঘটনায় জড়িয়ে থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে।

উন্নয়নমূলক কাজে পঞ্চায়েতের কাজ পাওয়ার জন্য টেন্ডার ডাকা হয়। একাধিক ঠিকাদার, যুবকরা কাজ পাওয়ার জন্য আবেদন করতেন। কিন্তু নির্দিষ্ট কিছু লোকজনই ওইসব কাজ পেতেন বলে অভিযোগ। রাজ্যে পালাবদলের পরে পঞ্চায়েত স্তরে তৃণমূল নেতাদের দুর্নীতির প্রচুর অভিযোগ সামনে আসতে শুরু করেছে। এবার কালীনারায়ণপুর পঞ্চায়েত এলাকায় খোদ উপপ্রধানের বিরুদ্ধেই বড় দুর্নীতির অভিযোগ উঠল। অভিযোগ, এলাকার বেকার যুবক ও ছোট ঠিকাদাররা পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের টেন্ডার পাওয়ার আশায় আবেদন করেছিলেন। সেই সুযোগে দীপক ঘোষ টেন্ডার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে দফায় দফায় বিভিন্ন ঠিকাদারদের থেকে মোটা অঙ্কের টাকা নেন!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগ, কারও থেকে নগদে, কারও থেকে অনলাইনে অর্থ নেওয়া হয়েছে। টাকা দেওয়ার জন্য বহু ক্ষেত্রে ঠিকাদারদের চাপও দেওয়া হত! প্রায় ২৫ লক্ষ টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। ঠিকাদারদের অভিযোগ, দীর্ঘ সময় হয়ে গেলেও প্রতিশ্রুতিমতো কোনও কাজ পাওয়া যায়নি। দেওয়া টাকা ফেরত চেয়ে বারবার আবেদন করলেও এখনও কানাকড়িও মেলেনি! এদিকে অনেকেই কাজ পেতে সুদে টাকা ধার করেছিলেন। সেই সুদের টাকা গুনতে হচ্ছে।

বিষয়টি পঞ্চায়েত সচিবকে মৌখিকভাবে জানানো হয়েছে। সমস্ত নথিপত্র সংগ্রহ করে শীঘ্রই লিখিত অভিযোগ প্রশাসনের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন অভিযোগকারীরা। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি তুলেছেন তাঁরা। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.