স্টাফ রিপোর্টার: চলতি বছরেই রাস্তায় নামছে আরও ২৫০ টি নতুন সরকারি বাস৷ পাঁচটি সরকারি নিগম সিটিসি, সিএসটিসি, ডব্লুবিএসটিসি, এনবিএসটিসি এবং এসবিএসটিসি এই বাসগুলো পাবে৷ সোমবার পরিবহণ ভবনে একথা জানান পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ তিনি বলেন, “আরও নতুন ২৫০ টি সরকারি বাস নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷ পাঁচটি সরকারি নিগমকেই সেই বাস বণ্টন করে দেওয়া হবে৷” পরিবহণ দফতরসূত্রে খবর, যে ২৫০টি নতুন বাস আসছে, সেগুলো মূলত নন-এসি হবে৷ তবে খান ১৫ এসি বাস থাকবে৷ পরিবহণ দফতরসূত্রে খবর, সিটিসি পেতে পারে ৮০-১০০টি বাস, ডব্লুবিএসটিসি ৩০ টি, সিএসটিসি ৩০টি৷
যেহেতু জেএনএনইউআরএম প্রকল্পের অধিকাংশ বাস পেয়েছে সিএসটিসি সেই কারণে এই নিগমকে একটু কম বাস দেওয়া হবে৷ বাকি বাস বন্টন হবে এসবিএসটিসি এবং এনবিএসটিসিতে৷ প্রতি বাসেই থাকবে সিসিটিভি, প্যানিক বটম৷ নন-এসি বাসের দাম হবে ৩০ লক্ষ টাকার কাছাকাছি৷ রাজ্য সরকারের তরফেই পুরো টাকা দেওয়া হবে৷ ইতিমধ্যেই ফাইল অর্থমন্ত্রকের কাছে পাঠানো হয়েছে৷ শীঘ্রই তার ছাড়পত্র চলে আসবে৷ যাত্রী ভোগান্তি কাটাতে সরকার নিগমগুলোকে ঢেলে সাজানোর উপর জোর দিয়েছেন নতুন পরিবহণমন্ত্রী৷ রাজ্যজুড়ে তাই সরকারি বাসের সংখ্যা বৃদ্ধি করে সাধারণ মানুষকে আরও ভাল পরিষেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ নানা ছুতোয় বেসরকারি বাস, ট্যাক্সি মালিকরা ধর্মঘট ডাকলে যাতে যাত্রীরা সমস্যায় না পড়েন, তাই সরকারি পরিবহণকে আরও শক্তিশালী করার দিকে নজর দেওয়া হয়েছে৷ প্রতি নিগমের আধিকারিকদের নিয়ে এবিষয়ে একাধিক বৈঠকও করেছেন৷
সর্বশেষ খবর
-
সরকারের সঙ্গে সমঝোতা! পড়ুয়াদের ইস্যুতে পথে নামতেই রাহুলকে নিশানা আপ-অখিলেশের
-
ভূরি ভূরি ক্যাচ মিস, ফিটনেসের বালাই নেই! রোগ সারাতে অন্য খেলা বাধ্যতামূলক করল পাক বোর্ড
-
কবি সুভাষের পর আরেক মেট্রো স্টেশনের পিলারে ফাটল! ‘চিন্তার কারণ নেই’, বলছে কর্তৃপক্ষ
-
এবার ১ টাকায় মিলবে জিওহটস্টারের প্রিমিয়াম সাবস্ক্রিপশন! জেনে নিন পদ্ধতি
-
শুভেন্দুর কনভয়ে হামলায় মূল অভিযুক্ত, গ্রেপ্তার কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ