সঞ্জিত ঘোষ, নদিয়া: ফের বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ। শুক্রবার সকালে নদিয়ার হাঁসখালির ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার ৩ বাংলাদেশি। পুলিশের জালে এক ভারতীয় দালালও। তাদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতে চাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুপ্রবেশকারীদের মধ্যে একজন মহিলা, দুজন পুরুষ। ধৃত মহিলার নাম তানিয়া আখতার। বাকি দুজন মহম্মদ অভি মিঞা ও মহম্মদ সুজ্জ্বল মিঞা। তারা বাংলাদেশের ঘনিগলা, দক্ষিণ মনোহরপুর ও আক্তারইল্লা এলাকায় বাসিন্দা বলে জানা গিয়েছে। অপরদিকে, ধৃত ভারতীয় দালাল শরিফুল মণ্ডল হাঁসখালি থানার রামনগর খিদিরপুর পাড়ার বাসিন্দা। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায় হাঁসখালি থানার পুলিশ। অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর থেকেই লাগাতার অনুপ্রবেশের ঘটনা ঘটছে। নদিয়ার এই অঞ্চল থেকে একের পর এক অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হচ্ছে। প্রশ্ন উঠছে, অত্যাচারের কারণে তারা বাংলাদেশ ছাড়ছে নাকি, পিছনে রয়েছে নাশকতার ছক? কারণ, এ রাজ্য থেকে আনসারুল্লা বাংলা টিমের জঙ্গি সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা বাংলার মাটি ব্যবহার করে নাশকতার ছক কষেছিল। শুক্রবারে গ্রেপ্তার হওয়া অনুপ্রবেশকারীরা কেন বাংলাদেশ ছাড়ল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে