Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Islampur

ত্রিকোণ প্রেমের বিবাদে তরুণকে গাড়িতে তুলে মারধর! ধস্তাধস্তিতে দুর্ঘটনা, ইসলামপুরে মৃত ৩

মৃতদের নাম সুরজিৎ দাস, বনি দাস ও মুকুন্দ দাস। প্রত্যেকের বয়স ১৮ থেকে ২০ বছরের কাছাকাছি। জখমদের মধ্যে এক তরুণের নাম অতনু শীল। তিনি নদিয়ার বাসিন্দা। জখম অতনু-সহ চারজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শংকর কুমার রায়
শংকর কুমার রায়

শেষ আপডেট: মার্চ ৩, ২০২৬, ১৪:২৬

link
শংকর কুমার রায়
শংকর কুমার রায়

শেষ আপডেট: মার্চ ৩, ২০২৬, ১৪:২৬

options
link
ত্রিকোণ প্রেমের বিবাদে তরুণকে গাড়িতে তুলে মারধর! ধস্তাধস্তিতে দুর্ঘটনা, ইসলামপুরে মৃত ৩ zoom
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি।
Advertisement

একই তরুণীকে ভালোবাসেন দুই বন্ধু! ত্রিকোণ প্রেমের সম্পর্ক ঘিরে বিবাদ। গাড়িতে ঘুরতে যাওয়ার নাম করে গাড়িতেই মারধর তরুণকে। ছিলেন আরও বন্ধুরাও। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে ডুবে যায় গাড়ি। মৃত্যু তিন যুবকের। গুরুতর জখম হয়েছেন চারজন। দোলের আগের রাত সোমবারে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে।

মৃতদের নাম সুরজিৎ দাস, বনি দাস ও মুকুন্দ দাস। প্রত্যেকের বয়স ১৮ থেকে ২০ বছরের কাছাকাছি। জখমদের মধ্যে এক তরুণের নাম অতনু শীল। তিনি নদিয়ার বাসিন্দা। জখম অতনু-সহ চারজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, এই সাত যুবক ইসলামপুর থানার সুবল কর্মকারের মোটর গ্যারাজে ওই সাত যুবক কাজ করতেন।

Advertisement

জানা গিয়েছে, নদিয়ার বাসিন্দা অতনু শীল ও মুকুন্দ দাসের একই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই নিয়ে দু’জনের মধ্যে বাদানুবাদ হয়। অতনু সোমবার রাতে ইসলামপুরের একটি হোটেলে ওঠে। সেখান থেকে মুকুন্দ, অতনু-সহ সাত যুবক মালিকের ছেলে গাড়ি নিয়ে ঘুরতে যান। ইসলামপুরের বিহার সীমান্তের ফাটিপুকুর এলাকায় যান তাঁরা। সেই সময় অতনু ও মুকুন্দুরের মধ্যে হাতাহাতি শুরু হয়। গাড়ির ভিতরে অতনুকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। চলে ব্যাপক ধস্তাধস্তি। ফলে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। বিকট শব্দ শুনে আসেন স্থানীয়রা। তাঁরাই উদ্ধার করেন সাতজনকে। তিনজনের নিথর দেহ উদ্ধার হয়। জখম চারজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিহারের পুটিয়া থানার পুলিশ। দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিহারের কিষানগঞ্জ মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। যৌথভাবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিহার ও ইসলামপুর থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.