Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬

পাহাড়ি নদীতে সিলিন্ডার বোঝাই গাড়ি, দুর্ঘটনায় মৃত ২

আরও একটি দুর্ঘটনায় মৃত ১।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০১৮, ১৬:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০১৮, ১৬:২৬

options
link
পাহাড়ি নদীতে সিলিন্ডার বোঝাই গাড়ি, দুর্ঘটনায় মৃত ২ zoom

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: পাহাড়ি নদীতে পড়ল সিলিন্ডার বোঝাই গাড়ি। দুর্ঘটনায় মৃত চালক ও তাঁর সঙ্গী। বুধবার ভোরে শিলিগুড়ি-গ্যাংটকের দশ নম্বর জাতীয় সড়ক রম্ভির লালপুলের কাছে সুনতালে খোলার ঘটনাটি ঘটে। এদিকে পৃথক ঘটনায় দার্জিলিংয়ের সুখিয়াপোখরির মানেভঞ্জন এলাকায় একটি ল্যান্ডরোভার গাড়ি পাহাড়ি খাদে পড়ায় মৃত্যু হয় চালকের। দুই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু ঘটল পাহাড়ে।

[প্রতীক পায়খানার ‘প্যান’, ভোট চাইতে গিয়ে হেসে খুন প্রার্থী নিজেই]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বুধবার শিলিগুড়ি থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই পশ্চিমবঙ্গের একটি ট্রাক কালিম্পংয়ের দিকে যাচ্ছিল। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ২০০ ফুট নিচে রিয়াং নদীতে পড়ে যায় সেটি। ঘটনাস্থলেই গৌরব ছেত্রীর মৃত্যু হয়। চালক টেকবাহাদুর গুরুংকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রম্ভি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে  শিলিগুড়িতে রেফার করা হয়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। দু’জনেরই বাড়ি শিলিগুড়ির শালুগাড়াতে। ঘটনার পরেই ঘটনাস্থলে যায় কালিম্পং দমকলের কর্মীরা। দেখা যায় অনেক গ্যাস সিলিন্ডার লিক হয়ে গিয়েছে। বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের আশঙ্কায় সেগুলি নদীর জলে ডুবিয়ে গ্যাস বের করে দেন দমকলকর্মীরা। রম্ভি পুলিশ ফাঁড়ির ওসি নির্মল রায় বলেন, “গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। কিভাবে দুর্ঘনাটি ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে।”

এদিকে পৃথক ঘটনায় মঙ্গলবার সকালে দার্জিলিংয়ের সুখিয়াপোখরি থানার মানেভঞ্জন এলাকায় একটি ল্যান্ডরোভার গাড়ি খাদে পড়ে চালকের মৃত্যু হয়। মৃতের নাম পঙ্কজ তামাং (২০)। বাড়ি খপিডারাতে। মানেভঞ্জনের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ৬০ ফুট নিচে পড়ে যায় গাড়িটি। পাহাড়ের ঐতিহ্যবাহী গাড়ি হিসাবে পরিচিত ল্যান্ডরোভার। পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় ব্রিটিশ আমলের ওই ল্যান্ডরোভার। ওই গাড়িতে চড়েই সান্দাকফু, ফালুটে যান পর্যটকরা। যদিও মঙ্গলবার দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে কোনও পর্যটক ছিলেন না বলে পুলিশ জানিয়েছে। ওইদিন কোনও যাত্রী ছাড়াই মানেভঞ্জনের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ওই সেটি।

[নেশা ছাড়ানোর নামে বেধড়ক মারধর, রিহ্যাব সেন্টারে মৃত্যু যুবকের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.