সৌরভ মাজি ও দিব্যেন্দু মজুমদার: ভিন রাজ্যে কাজে গিয়ে ফের বেঘোরে মৃত্যু এরাজ্যের ৩ যুবকের। হুগলির তারকেশ্বরের দুই এবং পূর্ব বর্ধমানের জামালপুরের এক যুবকের মৃত্যুতে খুনের অভিযোগ তুলেছে তাদের পরিবার।
[ছেলে না হওয়ায় স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা স্বামীর, চাঞ্চল্য রানাঘাটে]
জামালপুরের পাইকপাড়ার উদয় দাস বিহারে গিয়ে মারা গিয়েছেন। মৃতের বাবা মোহন চন্দ্র দাস জানান, তাঁর বড় ছেলে উদয় গত ২৪ জানুয়ারি পাটনায় কাজের জন্য গিয়েছিলেন। সেখানে চিংড়ি মাছ সংরক্ষণের জন্য হিমঘর হচ্ছে। সেই কাজে যোগ দিয়েছিলেন উদয়। হুগলির তারকেশ্বরের আরও দুই যুবক উদয়ের সঙ্গে গিয়েছিলেন। তাঁরা হলেন অভিমন্যু বেরা ও ইন্দ্রজিৎ জানা। ৩৪ বছরের অভিমন্যুর বাড়ি তারকেশ্বরের কেটেরা গ্রামে এবং ২১ বছরের ইন্দ্রজিতের বাড়ি তারকেশ্বরের বিন গ্রামে। পাটনায় উদয় শীতাতপ যন্ত্রের মেকানিক হিসাবে কাজে যোগ দেন। জামালপুরের দাস পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে দিদির সঙ্গে শেষবার টেলিফোনে কথা হয়েছিল উদয়ের। গত সোমবার উদয় দিদিকে জানিয়েছিল কাজ শেষ হয়ে গিয়েছে। পাটনা স্টেশন লাগোয়া হোটেলে তারা খাওয়া-দাওয়া করছে। শেষ ফোনে উদয় জানিয়েছিলেন খাওয়া শেষ হলে তাঁরা ট্রেনে উঠবেন। মঙ্গলবার বাড়ি ফিরবেন বলে উদয় দিদিকে জানিয়েছিলন। এরপর থেকে উদয়কে মোবাইলে ধরার চেষ্টা হলেও তাঁর ফোন সুইচড অফ হয়ে যায়। বৃহস্পতিবার বাড়িতে খবর আসে তারকেশ্বরের দুই যুবক ও উদয় বিহারে মারা গিয়েছে। উদয়ের পরিবারের সদস্যরা বলেন মৃত্যু কীভাবে হয়েছে তার কারণ এখনও তাদের কাছে স্পষ্ট নয়। তবে তাঁর পরিজনদের অভিযোগ, উদয়-সহ তিন জনকেই খুন করা হয়েছে।
[মত্ত’ চালকের হাতে স্টিয়ারিং, পুলকার উলটে জখম ১০ পড়ুয়া]
দেহ ফিরিয়ে আনার জন্য জামালপুর থানার পুলিশের দ্বারস্থ হয়েছে উদয়ের পরিবার। একইভাবে তারকেশ্বর থানায় যোগাযোগ করেছে অভিমন্যু ও ইন্দ্রজিতের পরিবার। পাশাপাশি যে সংস্থায় তিন যুবক যোগ দিয়েছিল তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে তারা।
সর্বশেষ খবর
-
আমিরের মতো বারবার নতুন মানুষে আসক্তি! নেপথ্যে অভিজ্ঞতার তৃষ্ণা? জানাচ্ছেন মনোবিদরা
-
দোরগোড়ায় শ্রাবণ মাস, আকন্দ গাছ ঘরে রাখলে রুষ্ট হতে পারেন মহাদেব! কী বলছে বাস্তু?
-
‘হ্যারিও কি ট্রাম্পকে ফোন করবে?’, মার্কিন তারকার লাল কার্ড প্রত্যাহারে কটাক্ষ ইংল্যান্ড কোচের
-
দলে লম্পট-রাজ! হুমায়ুনকে বিঁধে এবার পদ ছাড়লেন জেলা সভাপতি
-
মহারাষ্ট্রে বর্ষা বিপর্যয়, পাহাড়ের একাংশ ভেঙে চাপা পড়ল আস্ত গ্রাম! নিখোঁজ ৩৫, উদ্ধার ৩ মৃতদেহ