Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২১ জুন ২০২৬
Chakdaha

চাকদহে লরি-বাইকের মুখোমুখি সংঘর্ষ, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৩ যুবক

তিনজনই হরিণঘাটার বিরহী পাঁচপোতা এলাকার বাসিন্দা। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৭, ২০২৫, ১৩:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৭, ২০২৫, ১৩:৪৭

options
link
চাকদহে লরি-বাইকের মুখোমুখি সংঘর্ষ, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৩ যুবক zoom
প্রতীকী ছবি

সুবীর দাস, কল্যাণী: লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিন যুবকের। বৃহস্পতিবার গভীর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। তৃতীয় যুবককে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে মৃত্যু হয়েছে তাঁর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় বছর চব্বিশের ওয়াসিম মণ্ডল ও আঠারো বছরের জনক শেখের। এদিন সকালে হাসপাতালে মারা যান শেখ শরিফুল। তাঁর বয়স ২০ বছর। তিনজনই হরিণঘাটার বিরহী পাঁচপোতা এলাকার বাসিন্দা। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় হরিণঘাটার বিরহীর থেকে তিন যুবক বাইক নিয়ে শিমুরালি মোল্লাপাড়াতে একটি জলসার অনুষ্ঠানে আসেন। অনুষ্ঠান শেষে রাত সাড়ে বারোটা নাগাদ মোল্লাপাড়া  থেকে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় চাকদহে যাত্রাপুরের মোড়ের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে একটি লরির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত হন শরিফুল।

সংঘর্ষের প্রচণ্ড শব্দ শুনে ছুটে আসেন বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে আসেন তাঁরা। চিকিৎসকরা ওয়াসিম ও জনককে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসা চলছিল শরিফুলের। শুক্রবার সকালে মৃত্যু হয় তাঁর। দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তিনটি তরতাজা প্রাণ অকালে ঝড়ে যাওয়ায় শোকের ছায়া তাঁদের পরিবারে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.