অর্ণব দাস, ও সুবীর দাস: কল্যাণীর রথতলায় বাজি বিস্ফোরণে ঝলসে মৃত্যু হয়েছে চারজনের। ঘটনায় কড়া পদক্ষেপ করেছে নবান্ন। এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে পার্শ্ববর্তী জেলা প্রশাসন। কাঁচরাপাড়া ও হালিশহর পুর এলাকায় তল্লাশি চালিয়ে সাড়ে তিন কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে হালিশহরের ৩ নম্বর ওয়ার্ডে সরকার পাড়ায় দেবু খান নামে এক বাজি ব্যবসায়ীর বাড়িতে বিজপুরের এসিপির নেতৃত্বে তল্লাশি অভিযান চালায় পুলিশ। দেবু বাড়ির পিছন থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণের নিষিদ্ধ শব্দবাজি। কোথা থেকে কীভাবে এত শব্দবাজি মজুত হল? তা নিয়ে প্রশ্ন উঠছে। এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। আরও কিছু জায়গায় অভিযান চালানো হবে বলে পুলিশ সূত্রে খবর।
কল্যাণীর বিস্ফোরণের পর বাজি কারখানা নিয়ে প্রশ্ন উঠে। সেই আবহে বারাকপুর কমিশনারেট এলাকাতেও নিষিদ্ধ শব্দবাজি উদ্ধারে তৎপর হল বারাকপুর পুলিশ কমিশনারেট।
এদিকে, কল্যাণীর বাজি কারখানার মালিকের বাড়িতে মজুত থাকা নিষিদ্ধ বাজি নিষ্ক্রিয় করতে এলাকায় পৌঁছিয়েছে সিআইডি বম স্কয়াডের টিম। উপস্থিত দমকল বিভাগের কর্মীরাও। রবিবারেও এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে