সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চার জনের৷ আহত আরও একজন ব্যক্তি৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি৷ শুক্রবার রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমানের অন্ডালে ২ নম্বর জাতীয় সড়কে৷
[ফের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে চিনকে অসম্মান করেছে উত্তর কোরিয়া: ট্রাম্প]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতের নাম জীবন মুখোপাধ্যায়৷ মৃত্যু হয়েছে তাঁর মা ভক্তি মুখোপাধ্যায়, স্ত্রী কণিকা, ছেলে সৌরেন এবং ভাই মিলনের৷ জানা গিয়েছে, পরিবার সহ বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন জীবনবাবু৷ রাত করেই পুরুলিয়া থেকে ফিরছিলেন দুর্গাপুরের এ জোনের বাড়িতে৷ গাড়ি চালাচ্ছিলেন তাঁর ভাই মিলন৷ রাত ১২টা নাগাদ অন্ডালের টপলাইন সেতুর কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে লোহার রডবোঝাই ট্রেলারের পিছনে ধাক্কা মারে গাড়িটি৷ ঠিক সে সময়ই গাড়িটিকে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি লরি৷
[শহিদ জওয়ানদের পরিবারকে দত্তক নেবেন আইএএস আধিকারিকরা]
ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের৷ জীবনবাবুকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ তাঁর শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ ঘটনার পর থেকেই পলাতক ট্রেলার ও লরির চালক৷ দু’জনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
[পাকিস্তানে নয়, ভারতে থাকার কাতর আর্তি ISI এজেন্টের]
সর্বশেষ খবর
-
জন্ম থেকে দলের ‘মালিকানা’ বদল, মমতার তৃণমূলের ২৮ বছরের ইতিবৃত্ত
-
জিনিয়াস স্পোর্টস নয়, আইএসএল আয়োজনের অধিকার খুব সম্ভবত পেতে চলেছে ক্লাবগুলি
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম
-
সমর্থকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা, হোটেল আর ট্রেনিংয়ে ‘কারফিউ’ ব্রাজিলের
-
বন্ধুত্বের উপহার, প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হারিয়েও রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়লেন বিজয়