স্টাফ রিপোর্টার: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে দু’দিন আগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)৷ শনিবার প্রাথমিকে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হল৷ প্রাথমিকে শূন্যপদ ৪১ হাজার ৫৫৯৷ কোন জেলায় কত পদ আছে তা সোমবার জানাবে পর্ষদ৷ দু’টি ক্ষেত্রেই টেট উত্তীর্ণরা আবেদন করবেন৷ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকেও শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে৷ নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য শুধুমাত্র প্রশিক্ষিত প্রার্থীরাই আবেদন করতে পারবেন৷ চলতি বছরে সব মিলিয়ে মোট ৭২ হাজার ১৭৬ জন শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার৷
প্রাথমিকে প্রথম থেকে চতুর্থ শ্রেণি এবং উচ্চ প্রাথমিকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ হবে৷ এই নিয়োগ নিয়ে রাজ্য সরকার যে পদ্ধতিতে টেট-এর ফল প্রকাশ করে নিয়োগ শুরু করতে চাইছিল তাতে বিরোধীরা বাধা দেয় বলে অভিযোগ৷ গত ১৪ সেপ্টেম্বর সরকারের সেই প্রক্রিয়াকেই কার্যত সিলমোহর দেয় কলকাতা হাই কোর্ট৷ আদালতের নির্দেশ মেনে সেইদিনই
টেট-এর ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশন৷ www.wbpe.org ওয়েবসাইটে এদিন বিস্তারিত তথ্য জানিয়েছে পর্ষদ৷ ২০১৪ সালের টেট উত্তীর্ণরা আবেদন করতে পারবেন৷ আবেদন ফি ২০০ টাকা৷ সংরক্ষিত প্রার্থীদের দিতে হবে ৫০ টাকা৷ অন্যদিকে, উচ্চ প্রাথমিকের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির জন্য শূন্যপদ ১৪০৮৮৷ টেট-উত্তীর্ণরা www.westbengalssc.com ওয়েবসাইটে শুক্রবার বিকেল পাঁচটা থেকে থেকে আবেদন করছেন৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার