সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার যৌন লালসার শিকার পাঁচ বছরের শিশুকন্যা। শনিবার বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কাঠগড়ায় প্রতিবেশী যুবক। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি। কুকীর্তির সময়ই জঙ্গল থেকে হাতেনাতে ধরা হয় অভিযুক্তকে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বড়ঞায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
গতকাল দুপুরে বড়ঞার রানিনগর গ্রামে নিজের বাড়ির সামনেই খেলছিল শিশুটি। আচমকাই সেখান থেকে গায়েব হয়ে যায় সে। এর পর হন্যে হয়ে খোঁজ শুরু করে পরিবার। বেশ কিছুক্ষণ পর জঙ্গলের ভিতর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, অভিযুক্ত যুবক কুকীর্তি করার সময় হাতেনাতে পাকড়াও করা হয়। এর পর তাকে জঙ্গল থেকে টেনে বের করে বেধড়ক মারধর করা হয়। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাকে।
এদিকে অচৈতন্য অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়েছিল। দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল তার। বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সে। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পরিবারের দাবি, জঙ্গলে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। অভিযুক্তর কঠোর শাস্তির দাবি করেছে পরিবার।
সর্বশেষ খবর
-
একজনকে জোর করে বিয়ে, আরেক জনের প্রেম মেনে নেয়নি পরিবার, একসঙ্গে বিষ খেলেন দুই বান্ধবী!
-
আরাবুলের গাড়িতে হামলা, রাতেই পুড়ল আইএসএফ পার্টি অফিস! ফের উত্তেজনা ভাঙড়ে
-
বিয়ের তিনমাস পরই স্ত্রীকে ‘খুন’! গ্রেপ্তার প্রাক্তন মোহনবাগান তারকা, রণক্ষেত্র বরানগর
-
‘সহজের কথা ভাবলি না?’ রাহুলের সঙ্গে প্রেম নিয়ে মৌমিতাকে বিঁধলেন মানসী, ‘নিম্নরুচি’ খোঁচা জয়জিতের
-
হাসিনার প্রত্যর্পণ ঘিরে দিল্লি-ঢাকা চাপানউতর! বিতর্কের মাঝেই ইঙ্গিতপূর্ণ বার্তা জয়শংকরের